ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
• আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার • পদ্মা ব্যারেজ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ মন্ত্রীর আগমন, সুজানগরে প্রস্তুতি সভা • প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের দাবি করে প্রভাব বিস্তারের অভিযোগ কয়রা ইউপি দফাদারের বিরুদ্ধে • নবাবগঞ্জে ৮৭.৫০ শতাংশ কৃষিজমি দখলের অভিযোগ, ইটভাটা মালিকের অস্বীকার • ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস • কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায় • ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু • সালথা যুবলীগের ৭১ সদস্যের কমিটি নিয়ে ক্ষোভ, পুনর্গঠনের দাবি • সমালোচনা সঙ্গী করেই সব ভাষা ও ইন্ডাস্ট্রিতে কাজ করছেন রাশমিকা • বিকিনি ও খোলামেলা পোশাকে আপত্তি রাশমিকার, পাশে বিজয়


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়

কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়

পিরোজপুর: মা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে কাউখালীতে হাট-বাজারে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও থানা পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাজার হাটে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দ করা ইলিশ স্থানীয় একটি এতিমখানায় দান করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় কাউখালী থানা পুলিশের প্রতিনিধি ও মৎস্য বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, মা ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। নিষেধাজ্ঞা অমান্য করে বাজারে ইলিশ বিক্রির চেষ্টা ঠেকাতে মৎস্য বিভাগের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

অভিযান শেষে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, “মা ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত নিষিদ্ধ সময়ে নদীতে ইলিশ ধরা এবং বাজারে বা গোপনে ইলিশ ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুদ করা নিষিদ্ধ। আজ হাটের দিনে অভিযান চালিয়ে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ করে এতিমখানায় হস্তান্তর করা হয়েছে। ইলিশ সম্পদ রক্ষায় আমাদের জিরো টলারেন্স নীতি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে। মা ইলিশ রক্ষায় সর্বস্তরের জনগণকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

মৎস্য বিভাগ জানিয়েছে, ইলিশের প্রজননক্ষেত্র সুরক্ষা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে কাউখালীর নদীপথ ও স্থলাঞ্চলের হাট-বাজারে দিন-রাত নজরদারি চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৬:৫৯   ১ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● আলগী নদীতে হাত বাঁধা অজ্ঞাত পুরুষের অর্ধগলিত লাশ উদ্ধার
● কাউখালীতে ২৫ কেজি লবণ মাখা ইলিশ জব্দ, দান করা হলো এতিমখানায়
● দুমকির পাঁচ ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী ঘোষণা ইসলামী আন্দোলনের
● নয় বছর পর কুয়াকাটায় দুই দিনের পর্যটন কার্নিভাল শুরু কাল
● আড়াইশ বছরের আমুয়ার দশোহরা উৎসবে নদীমোহনায় হাজারো মানুষের মিলনমেলা



আর্কাইভ