ঢাকা    শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬


ভেড়ামারায় ২ লাখ ৮২ হাজার টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

কুষ্টিয়া: প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় ভেড়ামারা উপজেলায় অভিযান চালিয়ে ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। জব্দ করা জালগুলোর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮২ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী উপজেলার হিড়িমদিয়া গ্রামের নীলগ্রাম বিলে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান। এ সময় প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ৪৭টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে হিড়িমদিয়া মসজিদের সামনে জনসম্মুখে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে ভেড়ামারা থানার উপপরিদর্শক (এসআই) মো. রাশিদুল হাসান এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মৎস্যসম্পদ সংরক্ষণ, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনস্বার্থে প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৫০:৪০   ৪ বার পঠিত  | ●   ●   ●   ●