ঢাকা    সোমবার, ২৬ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » সন্ধ্যা নদীতে অভিযান, কাউখালীতে সাড়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

সন্ধ্যা নদীতে অভিযান, কাউখালীতে সাড়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬


সন্ধ্যা নদীতে অভিযান, কাউখালীতে সাড়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

পিরোজপুর: মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর অংশ হিসেবে পিরোজপুরের কাউখালীতে সন্ধ্যা নদীতে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় নদীর বাদামতলা প্রান্ত থেকে প্রায় সাড়ে ৩ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।

রবিবার (২৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এবং নৌ পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে সন্ধ্যা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালিয়ে অবৈধ জালগুলো উদ্ধার করা হয়।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, জাতীয় সম্পদ ইলিশ রক্ষা এবং মা ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যাতে নদীতে জাল ফেলতে না পারে, সে লক্ষ্যে দিন-রাত সার্বক্ষণিক তদারকি ও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ইলিশের প্রজনন সফল হলে এর সুফল স্থানীয় জেলেসহ সর্বস্তরের মানুষ ভোগ করবেন।

বাংলাদেশ সময়: ১৯:২৯:৫৩   ১১ বার পঠিত  | ●   ●   ●   ●