![]()
বরিশাল: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় কুমার বাড়ৈকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার দুপুরে উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান।
সঞ্জয় কুমার বাড়ৈ আগৈলঝাড়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। পুলিশ জানায়, সম্প্রতি সেরাল গ্রামে জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করতে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়া হয়। এতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ ঘটনায় পরে থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলায় সঞ্জয় বাড়ৈকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক নেতা ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সঞ্জয় বাড়ৈকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৯ ২৪ বার পঠিত | ● আগৈলঝাড়া গ্রেপ্তার ● সঞ্জয় কুমার বাড়ৈ ● সন্ত্রাসবিরোধী আইন