ঢাকা    বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার

পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬


\ পটুয়াখালীতে জাতীয় ছাত্রশক্তির নেতা সাময়িক বহিষ্কার

পটুয়াখালী: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জাতীয় ছাত্রশক্তির পটুয়াখালী জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব তোফাজ্জল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সংগঠনটির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে একটি নোটিশ জারি করা হয়।

সংগঠনের দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত নোটিশে জানানো হয়, গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে তোফাজ্জল হোসেনকে তাঁর পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সঙ্গে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের দায়ে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর বরাবর এই ব্যাখ্যা জমা দিতে হবে।

সংগঠনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ২২:২৩:০২   ৩২ বার পঠিত  | ●   ●   ●