ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রচ্ছদ » চট্রগ্রাম » নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ

নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউ


নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


নবীনগরের দুই কলেজে এইচএসসি পরীক্ষায় পাস করেনি কেউব্রাহ্মণবাড়িয়া: নবীনগর উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় দুটি কলেজ থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেনি। প্রতিষ্ঠান দুটি হলো জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ এবং বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী সংকট, শিক্ষক স্বল্পতা, ঝরে পড়া এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে না পারাসহ নানা সমস্যাকে এ ফলাফলের পেছনে কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষরা।

জানা যায়,গতাকাল শনিবার (৩১/১০)এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনুযায়ী বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন মাত্র পাঁচজন শিক্ষার্থী। তবে পরীক্ষায় অংশ নেওয়া পাঁচজনই অকৃতকার্য হয়েছেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুল মতিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ কলেজটিতে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থী ছিল ৩৬ জন। কিন্তু বিভিন্ন কারণে অধিকাংশ শিক্ষার্থী ঝরে পড়েছে। শেষ পর্যন্ত মাত্র পাঁচজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেনি। পরীক্ষার্থীরা সবাই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।

তিনি আরও বলেন, কলেজ শাখায় প্রভাষক রয়েছেন মাত্র দুজন, তারাও ব্যবসায় শিক্ষা বিভাগের। ফলে স্কুল শাখার শিক্ষকদের দিয়েই কলেজ শাখার পাঠদান পরিচালনা করতে হচ্ছে। শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব হচ্ছে না। বিগত বছরগুলোতে এমন ফলাফল হয়নি। বর্তমানে শিক্ষার্থী পাওয়া যাচ্ছে না, পাশাপাশি শিক্ষক সংকটও রয়েছে। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি নানা সমস্যার মধ্য দিয়ে চলছে।

অন্যদিকে, জিনদপুর স্কুল অ্যান্ড কলেজের অবস্থাও একই। এ প্রতিষ্ঠান থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মাত্র দুজন শিক্ষার্থী। একজন ছেলে ও একজন মেয়ে। তবে দুজনই অকৃতকার্য হয়েছেন।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ সাদেক নিয়া বলেন, আমাদের এখানে শিক্ষার্থীই পাওয়া যায় না। কলেজে ভর্তি ছিল মাত্র চারজন। তাদের মধ্যে দুজন পরীক্ষায় অংশ নিয়েছিল, কিন্তু দুজনই ফেল করেছে। কলেজ ও স্কুল শাখা পরিচালনার জন্য খণ্ডকালীন শিক্ষক রয়েছেন আটজন। তবে নিয়োগপত্র রয়েছে মাত্র দুজনের।

তিনি বলেন, কলেজটিতে মানবিক, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগ চালুর বোর্ড অনুমোদন রয়েছে। কিন্তু শিক্ষার্থী সংকটের কারণে বিভাগগুলো কার্যকরভাবে পরিচালনা করা যাচ্ছে না। শিক্ষার্থীরা ভালো কলেজে চলে যায়, আবার অনেকেই মাঝপথে ঝরে পড়ে। বিশেষ করে অনেক মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়ায় তাদের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে। শিক্ষার্থী সংকট, ঝরে পড়া ও শিক্ষক স্বল্পতাসহ নানা কারণে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
এবারে নবীনগর পরীক্ষার ফলাফল বিপর্যয় ঘটেছে। শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৪৮.০৪% হলেও নবীনগরে গড় পাশের হার- ৩৬. ৪০%।
এ বছর এসএসসি পরীক্ষায় নবীনগরে মোট পরীক্ষার্থী ছিল- ১৭৮১ জন। কৃতকার্য হয়েছে ৬৫৮ জন, অকৃতকার্য হয়েছে ১১২৩ জন শিক্ষার্থী। বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ ব্যতিত নবীনগরের কোন কলেজ বোর্ডের পাশের হার অতিক্রম করতে পারেনি।
এবার সর্বোচ্চ পাশ করেছে বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ। পাশের হার- ৫৫.৩৭%। তাদের মোট পরীক্ষার্থী ছিলো১২১ জন পাশ করেছে ৬৭ জন অকৃতকার্য ৫৪ জন।
সলিমগঞ্জ ডিগ্রি কলেজ। তাদের পাশের হার-২৪.২৫%, মোট পরীক্ষার্থী ছিল- ৩০১ জন, পাশ করে ৭৩ জন, অকৃতকার্য ২২৮ জন।
নবীনগরের একমাত্র সরকারি কলেজের পাশের হার ৪২.৪০%। মোট পরীক্ষার্থী ছিল- ৪২৭জন পাশ করেছে১৮৩, জনঅকৃতকার্য হয়েছে ২৫৪ জন।
কাইতলা আলীমউদ্দিন জুবাইদা ডিগ্রি কলেজ পাশের হার- ২৫.৬১%, মোট পরীক্ষার্থী ছিল- ৮২ জন, পাশ করেছে ২১ জন, অকৃতকার্য ৬১ জন।
সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে পাশের হার- ৩৯.৭৬% মোট পরীক্ষার্থী ছিল- ১৬৬ জন, পাশ করেছে ৬৬ জন, অকৃতকার্য ১০০ জন।
ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে পাশের হার- ৪০.৮৫%, মোট পরীক্ষার্থী ছিল- ৩৭৭ জন পাশ করেছে ১৫৪ জন, অকৃতকার্য হয়েছে- ২২৩ জন। নবীনগর মহিলা কলেজ পাশের হার- ৩১.৪০% মোট পরীক্ষার্থী ১৭২ জন, পাশ ৫৪ জন অকৃতকার্য ১২৮ জন।
শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজে পাশের হার- ৩১.৪৫ %, মোট পরীক্ষার্থী ১২৪ জন, পাশ করেছে ৩৯ জন অকৃতকার্য হয়েছে ৮৫ জন।
জিনদপুর স্কুল এন্ড কলেজ থেকে কোন শিক্ষার্থী পাশ করেনি, তাদের শিক্ষার্থী ছিল- দুই জন, আর বীরগাঁও স্কুল এন্ড কলেজ থেকে ৭ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে কেউ পাশ করতে পারেনি।
নবীনগর উপজেলায় মাত্র ১০ জন শিক্ষার্থী A+ পেয়েছে। এর মধ্যে নবীনগর সরকারি কলেজ থেকে A+ পেয়েছে ৩ জন, বিটঘর মহেশ ভট্টাচার্য কলেজ থেকে ৩ জন, নবীনগর মহিলা কলেজ থেকে ২ জন, সলিমগঞ্জ কলেজ থেকে ১ জন, ব্যারিস্টার জাকির আহমেদ কলেজ থেকে ১ জন।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩১   ৬ বার পঠিত  | ●   ●   ●