ঢাকা    রবিবার, ১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত

সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত


রংপুর ব্যুরো
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬


সাংগঠনিক কার্যক্রম জোরদারে রংপুর সাংবাদিক ইউনিয়নের সভায় নানা সিদ্ধান্ত

রংপুর: সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) রাতে নগরীর গুপ্তপাড়ায় ইউনিয়নের অস্থায়ী কার্যালয় যমুনা টেলিভিশন অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি আলহাজ্ব সালেকুজ্জামান সালেক। বক্তব্য দেন ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, সহসভাপতি চঞ্চল মাহমুদ, দপ্তর সম্পাদক হারুন উর রশিদ সোহেল, প্রচার সম্পাদক রেজওয়ান রনি, লাইব্রেরি সম্পাদক সাহানুর রহমান, কার্যকরী সদস্য কামরুল ইসলাম চুন্নু ও নজমুল ওহাব টিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় ইউনিয়নের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়। এ সময় কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২১:৩৬   ২ বার পঠিত  | ●   ●   ●