ঢাকা    সোমবার, ২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ২ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা

সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা


সাইফুল ইসলাম,সালথা ( ফরিদপুর )
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬


 সালথা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা

ফরিদপুর: সালথা উপজেলা যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসান আশরাফকে গণসংবর্ধনা দিয়েছেন আটঘর ইউনিয়নের ডাঙ্গী জয়কাইল এলাকার সর্বস্তরের মানুষ। ফুলেল শুভেচ্ছা, ভালোবাসা ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় স্থানীয় জনগণের উদ্যোগে ডাঙ্গী জয়কাইল এলাকায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আব্দুর রহমান মাতুব্বরের সভাপতিত্বে এবং ফিরোজ শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সালথা উপজেলা যুবদলের নবনির্বাচিত আহ্বায়ক হাসান আশরাফ।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য ভুট্টু মিয়া, সালথা উপজেলা যুবদলের সদস্য আখের আলী, শিমুল মিয়া, রিপন মাতুব্বর, মো. মমিন খান, রহমান মাতুব্বর, দেলোয়ার মাতুব্বর, ছামাদ মাতুব্বর, আবুল মোল্লা, মওলানা ইদ্রিস, সিরাজ মুসিল্লি ও ছেকেন মাতুব্বরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবদলের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানের শুরুতে স্থানীয়দের পক্ষ থেকে হাসান আশরাফকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, তাঁর নেতৃত্বে সালথা উপজেলা যুবদল আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে তাঁরা আশাবাদী। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও প্রত্যাশা করেন তাঁরা।

সংবর্ধনার জবাবে হাসান আশরাফ বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব, রাজনৈতিক দূরদর্শিতা ও দেশ গঠনের পরিকল্পনাকে সামনে রেখে দলকে আরও শক্তিশালী করতে হবে। তাঁর নির্দেশনা অনুসরণ করে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সাংগঠনিক দক্ষতা, নেতৃত্ব ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি বলেন, তাঁর দিকনির্দেশনায় সালথা-নগরকান্দায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

তিনি আরও বলেন, ডাঙ্গী জয়কাইল এলাকার মানুষের ভালোবাসা ও সম্মান তাঁকে অনুপ্রাণিত করেছে। এ সংবর্ধনা তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সংগঠনের স্বার্থে যুবদলকে শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি।

স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি শেষ হয়।

বাংলাদেশ সময়: ০:৩১:০৪   ৭ বার পঠিত  | ●   ●   ●   ●