ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের

ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬


ভেড়ামারা সরকারি মহিলা কলেজে বরণ করে নেওয়া হলো নবীন শিক্ষার্থীদের

কুষ্টিয়া: ভেড়ামারা সরকারি মহিলা কলেজে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ আনিসুর রহমান এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ হাবিবুর রহমান। এ সময় কলেজের শিক্ষক-কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। তাঁদের উদ্দেশে অতিথিরা শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৮:৪২   ১২ বার পঠিত  | ●   ●   ●