ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » পায়রা বন্দরের উন্নয়ন ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে প্রেসক্লাবে মতবিনিময়

পায়রা বন্দরের উন্নয়ন ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে প্রেসক্লাবে মতবিনিময়


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


পায়রা বন্দরের উন্নয়ন ও গণমাধ্যমের সহযোগিতা নিয়ে প্রেসক্লাবে মতবিনিময়

পটুয়াখালী: পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক ও মিডিয়া উইং কর্মকর্তা আজিজুর রহমানের সঙ্গে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের হলরুমে ক্লাবের সব সদস্যের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আসলাম সিকদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দরের ফার্স্ট ক্লাস মেরিনার মোঃ রাজিব হোসেন।

সভায় বক্তব্য দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসকে রঞ্জন, সিনিয়র সাংবাদিক এইচ এম আকবর, রাসেল মোল্লা, মোয়াজ্জেম হোসেন, রেহান উদ্দিন রেহান, আরিফ সিকদার, তাজুল ইসলাম আজাদ, এসএম আলমগীর হোসেন, ইমন আল আহসান, নয়ন অভীরাম গাইন নয়নসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

প্রধান অতিথির বক্তব্যে আজিজুর রহমান বলেন, সাংবাদিকরা সমাজের বিবেক। সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক ভূমিকার মাধ্যমে পায়রা বন্দর আজ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। একসময় পায়রা বন্দর দেশের আলো ছড়াবে।

সভায় পায়রা বন্দরের উন্নয়ন ও অগ্রগতি এবং গণমাধ্যমের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এ সময় অতিথিদের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন প্রেসক্লাবের সদস্যরা।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:৪৫   ৪৫ বার পঠিত  | ●   ●   ●   ●