ঢাকা    বুধবার, ৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম

মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬


মাদক সেবনে বাধা দেওয়ায় ব্যবসায়ীর আঙুল বিচ্ছিন্ন, কুপিয়ে জখম

ঝালকাঠি: কাঁঠালিয়ায় মাদক সেবন ও বিক্রিতে বাধা দেওয়ায় বেলায়েত হোসেন নামের এক ব্যবসায়ীকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর একটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। গত মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের সিকদার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বেলায়েত হোসেনের (৩৭) বাড়ি উপজেলা সদরে। তিনি ব্যবসায়ী মো. তৈয়ব আলীর ছেলে। তাঁর বাবা তৈয়ব আলী অভিযোগ করে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ব্যবসাপ্রতিষ্ঠানে যাচ্ছিলেন বেলায়েত। সিকদার পাড়ায় পৌঁছালে একই এলাকার মৃত আবদুর রশীদের ছেলে খায়রুল ইসলাম (৪০) ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাঁকে রক্তাক্ত জখম করেন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়। আজ বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহতের বাবা তৈয়ব আলী হাওলাদার।

এ বিষয়ে কাঁঠালিয়া থানার ওসি আবু নাছের রায়হান জানান, এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৭:২৩   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●