ঢাকা    সোমবার, ৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর ২০২৬


লালমোহনে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

ভোলা: লালমোহনে পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে থানা পুলিশের পৃথক দুটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, লালমোহন উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কাঠির মাথা বাজারে মোহাম্মদ ইমামের মুদি দোকানের পূর্ব পাশের পাকা সড়ক থেকে ৫০ গ্রাম গাঁজাসহ মো. রিয়াজ (৩৫) নামে একজনকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সিরাজের ছেলে।

অন্যদিকে, লালমোহন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নওয়াব আলী মুন্সি বাড়ির রোডে বাবুলের বাড়ির পাশের পাকা সড়ক থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিব হোসেন (২৩) নামে আরেকজনকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুন্সি বাড়ির মো. হুমায়ুনের ছেলে।

অভিযানে লালমোহন থানার এসআই (নিঃ) দেবরাজ চক্রবর্তী, এএসআই (নিরস্ত্র) আল আমিন, মঙ্গল সিকদার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. জুয়েল, এএসআই মো. মনিরুজ্জামানসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।

আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৮:৪৫:৩৩   ৭ বার পঠিত  | ●   ●   ●