![]()
মানিকগঞ্জ: সিংগাইর পৌর বাজারসংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে আপ্যায়ন বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দুপুর ২টার দিকে সিংগাইর পৌর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ সময় আপ্যায়ন বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং পচা ও বাসি উপকরণ ব্যবহারের দায়ে জিয়াউল হক নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি
মানিকগঞ্জের সিংগাইরে কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ উপলক্ষে সচেতনতামূলক র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে এবং হাসপাতালের আশপাশের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিকুর রহমান শফিক বলেন, বিএনপির চেয়ারম্যান, তারুণ্যের অহংকার ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিংগাইরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র্যালি, মশক নিধনে কীটনাশক স্প্রে এবং হাসপাতাল চত্বরের ময়লা-আবর্জনা ও জঙ্গল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বক্তারা আরও বলেন, এ মৌসুমে দেশে ডেঙ্গুর প্রকোপ অনেকাংশে বেড়ে যায়। টানা তিন-চার দিন স্বচ্ছ পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশার লার্ভা জন্মায়। ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার, ফুলের টব ও জমে থাকা পানিতে ডেঙ্গু মশার বংশবিস্তার ঘটে। কর্মসূচিতে উপস্থিত ব্যক্তিদের নিজ নিজ বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও পরিচ্ছন্নতা বজায় রাখতে উৎসাহিত করার আহ্বান জানান তাঁরা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিংগাইর পৌরসভার মেয়র পদপ্রার্থী মো. আলাউদ্দিন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মাহবুবুর রহমান রিপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রুপক, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন ও মো. মিজানুর রহমান, সদস্য শহিদুল্লাহ, ফারুক হোসেন, রুবেল হোসেন, বিপ্লব ও আওয়াল হোসেন এবং বিএনপি নেতা শেরসা প্রমুখ।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:০১:৩৯ ৭ বার পঠিত | ● পরিচ্ছন্নতা কর্মসূচি ● ভ্রাম্যমাণ আদালত ● সিংগাইর আপ্যায়ন বেকারি ● সিংগাইর পৌর স্বেচ্ছাসেবক দল