ঢাকা    বুধবার, ১১ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বুধবার, ১১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬


লালমোহনে ২৩ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভোলা: লালমোহনে অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবাসহ মোঃ নুরে আলম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে লালমোহন থানা পুলিশ। গ্রেফতারকৃত নুরে আলম উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মুসলমান বাড়ির মোঃ মহসিনের ছেলে।

মঙ্গলবার (১০ নভেম্বর) লালমোহন থানার এসআই (নিঃ) জিল্লুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় লালমোহন-ভোলা সড়কের ডাওরী বাজারের দক্ষিণ পাশে জয়নাল বাকলাইয়ের দোকানের উত্তর পাশের একটি ফাঁকা জায়গা থেকে নুরে আলমকে ২৩ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

এ ঘটনায় লালমোহন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এন/এস

বাংলাদেশ সময়: ০:০০:২১   ১ বার পঠিত  | ●   ●   ●