ঢাকা    সোমবার, ১৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী

চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী


জেলা প্রতিনিধি ( ভোলা )
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬


চরভূতা ৯ নম্বর ওয়ার্ডে আব্দুস সাত্তারের পক্ষে ঐক্যবদ্ধ এলাকাবাসী

ভোলা: লালমোহন উপজেলার ৪ নম্বর চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদপ্রার্থী আব্দুস সাত্তারের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ইউনিয়নের খাড়াকান্দি এলাকার সুলতান দালাল বাড়ির দরজায় এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তারের বাবা সৈয়দ আহমদ।

এতে খাড়াকান্দি উত্তর ও দক্ষিণ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় যুবসমাজ, প্রবীণ ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শ নারী-পুরুষ অংশ নেন।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সভায় ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আব্দুস সাত্তারের প্রার্থিতা, এলাকার উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত ব্যক্তিরা মতামত ও পরামর্শ দেন।

সভায় আব্দুস সাত্তার বলেন, “আমি এই এলাকার সন্তান। দীর্ঘদিন ধরে আমাদের পরিবার ও আমি আপনাদের সুখে-দুঃখে সব সময় পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনাদের খেদমত করার জন্য আমি ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার হিসেবে আপনাদের সবার সম্মতি নিয়ে নির্বাচন করব। আমার মূল উদ্দেশ্য সমাজ থেকে মাদক, ইভটিজিং ও অন্যায়-অপরাধ নির্মূল করা। আপনারা যদি আমার পাশে থাকেন, তাহলে ইনশাআল্লাহ ৯ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর ও আলোকিত ওয়ার্ডে পরিণত করব।”

এ সময় উপস্থিত এলাকাবাসী আব্দুস সাত্তারের প্রতি সমর্থন জানান। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে তাঁকে ইউপি সদস্য হিসেবে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৩৪:১২   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●