![]()
ভোলা: লালমোহনে পূর্ব পাড়া ইসলামী যুব কল্যাণ সোসাইটির উদ্যোগে এক দিনব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বাদ আসর লালমোহন পৌরসভার পূর্ব পাড়ায় সওদাগর চৌমুহনী জৈনপুরী পীর সাহেব হুজুরের খানকাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খ্যাতিমান মুফাসসিরে কুরআন এবং গাজীপুর জামিয়া ইবনে আব্বাস (রা.) মাদরাসার শায়খুল হাদিস মুফতি ওয়াহাব আহমাদ নোমানী।
বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করবেন ঢাকার রূপগঞ্জ কেন্দুয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি বোবায়ের মাহমুদ। এ ছাড়া মাহফিলে সভাপতিত্ব করবেন সওদাগর চৌমুহনী জামে মসজিদের খতিব হযরত মাওলানা হোসাইন আহমেদ।
আয়োজকরা জানান, ধর্মপ্রাণ মুসল্লিদের দ্বীনি শিক্ষা, ইসলামী জ্ঞানচর্চা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিল সফল করতে যথাসময়ে দলে দলে যোগ দেওয়ার জন্য সব ধর্মপ্রাণ মুসলমানের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১৯:৫১ ২০ বার পঠিত | ● পূর্ব পাড়া ইসলামী যুব কল্যাণ সোসাইটি ● মুফতি ওয়াহাব আহমাদ নোমানী ● লালমোহন ওয়াজ মাহফিল