ঢাকা    বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » শিরোনাম » সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট সীমান্তে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬


সিলেট সীমান্তে ২০০ গজ ভেতরে ঢুকে অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

সিলেট: বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ওই বিএসএফ সদস্য বর্তমানে বিজিবির বিছনাকান্দি বিওপিতে রয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সিলেটের গোয়াইনঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ৪৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল নুর উদ্দিন আহমেদ। তিনি বলেন, বিছনাকান্দি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ২০০ গজ প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। পরে তাকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৫৮:৫৯   ১৬ বার পঠিত  | ●   ●   ●   ●