![]()
ভোলা: লালমোহনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৮০ বছর বয়সী রিজিয়া খাতুন। জীবিকার তাগিদে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে চলতেন তিনি। মঙ্গলবার ভোরে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা যান তিনি।
নিহত রিজিয়া খাতুন উপজেলার কালমা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরছকিনা এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত মানিক মিয়ার স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার ভোরে লালমোহন ফায়ার সার্ভিস স্টেশনের সামনের আঞ্চলিক মহাসড়ক দিয়ে হাঁটছিলেন রিজিয়া খাতুন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে।
এন/ এস
বাংলাদেশ সময়: ১৮:৪৫:৪৭ ১৭ বার পঠিত | ● ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক ● রিজিয়া খাতুন ● লালমোহন সড়ক দুর্ঘটনা