![]()
পিরোজপুর: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নতুন ধানের মৌসুম, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে আশ্রম প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।
নবান্ন বাঙালির আবহমান সংস্কৃতির এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ উদ্যাপন, কৃষকের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানানো, নতুন ফসলের অন্ন ভাগাভাগি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। নবান্নকে ঘিরে গ্রামবাংলায় যুগ যুগ ধরে নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও মিলনমেলার আয়োজন হয়ে আসছে।
এবারের নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের ২২টি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্যসচিব রাকিব তালুকদার।
এ ছাড়া মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, সিনিয়র সহসভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন সিকদার ও মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার এবং উদ্যাপন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ হাওলাদার।
ভক্ত ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী ও রাতব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৬ ১৩ বার পঠিত | ● কাউখালী নবান্ন উৎসব ● পিরোজপুর ● মতুয়া আশ্রম