ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
শিরোনাম
• দুই দফা জাল ছিঁড়েও শেষরক্ষা হলো না নারায়ণগঞ্জের কুমিরের • রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ • পাবনার সুজানগরে পিটুনিতে গুরুতর আহত ব্যক্তি, অভিযুক্ত তিনজন • বাল্যবিবাহ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন কালীগঞ্জের ইউএনও • ‘প্রতিটি ঘটনার দুটি দিক থাকে’, প্রভার পোস্ট ঘিরে কৌতূহল • সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ • বিজয়নগরে এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন • ডিসেম্বরের রাজনৈতিক উত্তাপ ও সহিংসতার শঙ্কায় নিরাপত্তা চাপে বিএনপি সরকার • সিরাজগঞ্জে ছুরিকাঘাতে আহত নিষিদ্ধ আ. লীগ নেতার মৃত্যু • গোবিন্দগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে মতুয়া আশ্রমের আয়োজনে নবান্ন উৎসবে ভক্ত-অতিথিদের মিলনমেলা

কাউখালীতে মতুয়া আশ্রমের আয়োজনে নবান্ন উৎসবে ভক্ত-অতিথিদের মিলনমেলা


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


কাউখালীতে মতুয়া আশ্রমের আয়োজনে নবান্ন উৎসবে ভক্ত-অতিথিদের মিলনমেলা

পিরোজপুর: কাউখালীতে মতুয়া আশ্রমের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে। নতুন ধানের মৌসুম, গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ও বাঙালির কৃষিভিত্তিক সংস্কৃতিকে ধারণ করে বুধবার (১৮ নভেম্বর) রাতে আশ্রম প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করা হয়।

নবান্ন বাঙালির আবহমান সংস্কৃতির এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ উৎসব। নতুন ধান ঘরে তোলার আনন্দ উদ্‌যাপন, কৃষকের অক্লান্ত পরিশ্রমের প্রতি সম্মান জানানো, নতুন ফসলের অন্ন ভাগাভাগি এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ উৎসবের আয়োজন করা হয়। নবান্নকে ঘিরে গ্রামবাংলায় যুগ যুগ ধরে নানা ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান, আনন্দ-উৎসব ও মিলনমেলার আয়োজন হয়ে আসছে।

এবারের নবান্ন উৎসবে মতুয়া আশ্রমের ২২টি অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক ভক্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এসএম আহসান কবীর, সাধারণ সম্পাদক এইচএম দীন মোহাম্মদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া ও গিয়াস উদ্দিন অলি, সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার ও রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদুর রহমান ফিরোজ এবং সদস্যসচিব রাকিব তালুকদার।

এ ছাড়া মতুয়া আশ্রমের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুশীল হাওলাদার, সিনিয়র সহসভাপতি মাস্টার কিরণ চন্দ্র হালদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার রিপন সিকদার ও মাস্টার শ্যামাপ্রসাদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ সিকদার এবং উদ্‌যাপন কমিটির আহ্বায়ক বিশ্বনাথ হাওলাদার।

ভক্ত ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনব্যাপী ও রাতব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবান্ন উৎসবের সমাপ্তি ঘটে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৫:৪২:৩৬   ১২ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● রাজু মোল্লা হত্যার প্রতিবাদে লালমোহনে কৃষকদলের বিক্ষোভ
● সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগ, লালমোহনে অধ্যক্ষের সংবাদ সম্মেলন
● লকডাউন কর্মসূচির প্রতিবাদে কাঁঠালিয়ায় লাঠিসহ ছাত্রদলের অবস্থান
● ঝালকাঠিতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের, আহত ২২
● আমতলীতে ছাত্রলীগের মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২



আর্কাইভ