ঢাকা    শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » ডিমলায় দেড় হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও সরিষার বীজ

ডিমলায় দেড় হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও সরিষার বীজ


বাসু দেব রায়,ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬


ডিমলায় দেড় হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সার ও সরিষার বীজ

নীলফামারী: ডিমলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কৃষকের মধ্যে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে ডিমলা উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রবি মৌসুমে সরিষা ও চিনাবাদামের আবাদ এবং উৎপাদন বাড়ানোর লক্ষ্যে সরকারিভাবে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইভানা ইয়াসমিন বৃষ্টি, ডিমলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রইসুল আলম চৌধুরী, অধ্যক্ষ মনোয়ার হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, বিএনপি নেত্রী অধ্যাপিকা সেতারা সুলতানা, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক কাজী হাবিবুর রহমান এবং সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় উপজেলার ১ হাজার ৫০০ কৃষকের প্রত্যেককে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:২০:০৯   ২৩ বার পঠিত  | ●   ●   ●