ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » নৈশপ্রহরী না থাকলে কর্মচারীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার নির্দেশ

নৈশপ্রহরী না থাকলে কর্মচারীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার নির্দেশ


জেলা প্রতিনিধি (পটুয়াখালী )
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


নৈশপ্রহরী না থাকলে কর্মচারীকে নিরাপত্তার দায়িত্ব দেওয়ার নির্দেশ

পটুয়াখালী: জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে জেলা শিক্ষা অফিস। কোনো প্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী না থাকলে চতুর্থ শ্রেণির একজন কর্মচারীকে লিখিতভাবে এ দায়িত্ব দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানে স্থাপিত সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জেলা শিক্ষা অফিসারের কার্যালয় থেকে জেলার আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ নির্দেশনা দেওয়া হয়।

জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মী কর্মরত রয়েছেন, তাঁদের দায়িত্ব পালনে আরও সতর্ক ও তৎপর থাকতে হবে। প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের সার্বক্ষণিক নজরদারি বজায় রাখতে হবে।

এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে নৈশপ্রহরী বা নিরাপত্তাকর্মীর পদ শূন্য রয়েছে, সেসব প্রতিষ্ঠানের প্রধানকে চতুর্থ শ্রেণির যেকোনো একজন কর্মচারীকে লিখিতভাবে নিরাপত্তার দায়িত্ব দিতে হবে। ওই কর্মচারীকে প্রতিষ্ঠানের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে, সেগুলো সার্বক্ষণিক সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

জেলার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে জেলা শিক্ষা অফিসের নির্দেশনায় নিরাপত্তা জোরদারের কোনো সুনির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৪:৪২:০৬   ৪৪ বার পঠিত  | ●   ●   ●