ঢাকা    রবিবার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পৃথিবীর আকাশে এখন দুটি চাঁদ, ডিসেম্বরে বিদায় নেবে ‘মিনি মুন’ • সুইমিং পুলে অপু বিশ্বাসের আবেদনময়ী ছবি • সাফল্যের নতুন অধ্যায় শুরু বুবলীর • কীর্তি সুরেশের সঙ্গে কী ঘটেছিল? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় • যৌতুকের দাবিতে বিয়ে ভাঙার অভিযোগ, থানায় কনের লিখিত অভিযোগ • বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার • ভেড়ামারায় মাদক সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড • চাটমোহরে শিশু পার্কে ধূমপান, ৩ যুবককে জরিমানা • লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী • আড়াইহাজারে এক সপ্তাহে ছয় বাড়িতে ডাকাতি, রাতের ঘুম হারাম এলাকাবাসীর


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » চরের জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

চরের জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা


লালমোহন ( ভোলা ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ নভেম্বর ২০২৬


চরের জমি নিয়ে বিরোধে বিএনপি নেতা জাকিরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

ভোলা: লালমোহনে চরের জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে গিয়ে হামলা, মারধর, প্রাণনাশের হুমকি ও ক্ষতিসাধনের চেষ্টার অভিযোগে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মো. ফারুক (৫৫) নামে এক ব্যক্তি। অভিযোগের পরিপ্রেক্ষিতে জমির বিরোধ ও সংশ্লিষ্ট ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত ৯ নভেম্বর ২০২৬ ভোলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে এম.পি-৬৩২/২০২৬ নম্বর পিটিশন মামলা দায়ের করেন ফারুক। মামলার অন্য অভিযুক্তরা হলেন বিএনপি নেতা জাকিরের ভাই ও আওয়ামী লীগের মনোনীত মেম্বার প্রার্থী কবির, শিপন, করিম ও হোসেন। তাঁদের মধ্যে কবিরকে আওয়ামী লীগ নেতা হিসেবে উল্লেখ করেছেন বাদী।

আদালতে দাখিল করা অভিযোগে ফারুক দাবি করেন, লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের জে.এল. ২৩ নম্বর মৌজার এসএ ১৩০০ নম্বর খতিয়ানের ৯.৪০ শতাংশ জমির মালিক তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। জমিটির এসএ ৭২৬২ নম্বর দাগের ভূমি সিকস্তি থেকে পয়স্তি হলে তাঁর বাবা আবদুল মান্নান মিসকেস নম্বর ৩৩২/৭৮-৭৯ দায়ের করেন। পরবর্তী সময়ে ১৯৮৪ সালের ৩০ জানুয়ারি তাঁরা ওই জমির মালিকানা লাভ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ফারুকের ভাষ্য অনুযায়ী, তাঁর বাবার মৃত্যুর পর ওয়ারিশসূত্রে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিকানা ও ভোগদখলের অধিকার পান। তবে ২০০৯ সালের ১৭ সেপ্টেম্বর রহিমা বিবি গং উপজেলা ভূমি অফিসের মাধ্যমে জমিটি নিজেদের নামে নামজারি করান। পরে বিষয়টি জানতে পেরে তাঁরা ভূমি অফিসে মিসকেস দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে ১৩০০ নম্বর খতিয়ানে করা ওই নামজারি বাতিল করা হয় বলে দাবি করেছেন বাদী।

বাদীর আরও অভিযোগ, নামজারি বাতিল হওয়ার পরও জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের অবসান হয়নি। বরং প্রতিপক্ষরা বিভিন্ন সময় তাঁদের হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে আসছিলেন।

আদালতে দাখিল করা অভিযোগে বলা হয়, গত ৪ নভেম্বর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে ফারুক বিরোধপূর্ণ জমিতে তরমুজ চাষের প্রস্তুতি নিতে যান। এ সময় বিএনপি নেতা জাকির হোসেনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন ফারুক। পরে তাঁর ডাক-চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেন ফারুক। আদালত অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য লালমোহন উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দিয়েছেন। পাশাপাশি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

এ ঘটনায় অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফরাজগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, “চরের জমির বিষয়ে আমি কিছুই জানি না। যারা অভিযোগ করেছে, তাদের জিজ্ঞেস করেন, তারা আমাকে চেনে কি না। এই জমির বিষয়ে আমি কিছুই জানি না।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৪:৪৪:১৫   ১৪ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতা সাময়িক বহিষ্কার
● লালমোহনে শাহবাজপুর মাদরাসার ভর্তি পরীক্ষায় অংশ নিল দুই শতাধিক শিক্ষার্থী
● ফেসবুকে অধ্যক্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ, তদন্ত দাবি
● পাটিখালঘাটা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জাকির হোসেন
● কাউখালী উপজেলা জামায়াতের নতুন কমিটি গঠন, আমীর হুমায়ুন কবির



আর্কাইভ