![]()
পিরোজপুর: কাউখালী উপজেলা জামায়াতে ইসলামীর ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় কাউখালী উপজেলা জামায়াতের কার্যালয়ে নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নবগঠিত কমিটিতে আমীর হিসেবে শপথ নেন অধ্যাপক হুমায়ুন কবির এবং সেক্রেটারি হিসেবে শপথ নেন মাওলানা মোস্তাফিজুর রহমান। উপজেলা আমীর অধ্যাপক হুমায়ুন কবিরকে শপথবাক্য পাঠ করান পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব।
এ ছাড়া অফিস বিভাগের দায়িত্ব পেয়েছেন মোঃ জামিনুল হক জামিল এবং অর্থ বিভাগের দায়িত্ব পেয়েছেন মোঃ কামরুল ইসলাম। তাঁদেরসহ মোট ১০টি বিভাগের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি সাত সদস্যবিশিষ্ট মহিলা শূরা সদস্য কমিটি ও আট সদস্যবিশিষ্ট কর্মপরিষদ কমিটিও গঠন করা হয়েছে। এসব কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নবগঠিত আমীর অধ্যাপক হুমায়ুন কবির।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুর রব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি জহিরুল হক ও সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক। এ সময় কাউখালী উপজেলার রুকন সদস্যরাও উপস্থিত ছিলেন।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৬:৩০:১১ ১৩ বার পঠিত | ● অধ্যাপক হুমায়ুন কবির ● কাউখালী উপজেলা জামায়াত ● পিরোজপুর জেলা জামায়াত