ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রংপুর » পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা


পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


পীরগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁও: পীরগঞ্জে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ।

এ সময় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু, উপজেলা জামায়াতের আমির বাবুল আহম্মেদ ও জেলা কমিটির সদস্য বাবলুর রশীদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহিনুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আয়েশা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদনি বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন এবং মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভিন রিপা প্রমুখ।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:০৯:৩৪   ৩ বার পঠিত  | ●   ●   ●