ঢাকা    মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » বরিশাল » কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা

কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা


কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


কাঁঠালিয়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম, দুইজনের বিরুদ্ধে মামলা
ঝালকাঠি:কাঁঠালিয়ায় ওয়াসিম রেজা (৪৪) নামের এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) আহত ওয়াসিম রেজার ছোট ভাই মো. সোহাগ হাওলাদার বাদী হয়ে দুজনকে আসামি করে মামলাটি করেন।

এর আগে রোববার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের কৈখালী বাজারের পূর্ব পাশে শিকারি বাড়ির সেতুর ওপর ওই যুবদল নেতাকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার ১ নম্বর চেঁচরী রামপুর ইউনিয়নের উত্তর চেঁচরী গ্রামের জিসান খান ও তাঁর বাবা জিলাম খান মাদকসহ বিভিন্ন অপকর্মে জড়িত। তাঁদের এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করেন ইউনিয়ন যুবদল নেতা ও এনজিওকর্মী ওয়াসিম রেজা। এ নিয়ে তাঁদের মধ্যে বিরোধ চলছিল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে স্থানীয় কৈখালী বাজারে যাচ্ছিলেন ওয়াসিম রেজা। পথে শিকারি বাড়ির সেতুর ওপর অটোগাড়ি থামিয়ে চাইনিজ কুঠার ও দা দিয়ে তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়েছে, দারিদ্র্য উন্নয়ন সংস্থা ও ঋণদান সমবায় সমিতির সদস্যদের কাছ থেকে আদায় করা ৫ লাখ ১৫ হাজার টাকা আসামিরা ছিনিয়ে নেন।

স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) ভর্তি করেন। কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৮:১৪:৫৯   ৩ বার পঠিত  | ●   ●   ●   ●