ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » খুলনা » ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান

ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, খামারিদের এগিয়ে আসার আহ্বান

কুষ্টিয়া: ভেড়ামারায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভেড়ামারা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথভাবে এর আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য মোসাঃ ফরিদা ইয়াসমিনের প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস। এতে সভাপতিত্ব করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিরুল আরাফাত। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ তারেক হাসান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, উপজেলা বিএনপির সদস্য সচিব শাজাহান আলী, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু দাউদ, ভেড়ামারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান এবং ভেড়ামারা প্রেসক্লাবের সভাপতি ডা. আমিরুল ইসলাম মান্নান। এ ছাড়া উপজেলার বিভিন্ন খামারের উদ্যোক্তা, ভেটেরিনারি চিকিৎসক, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের প্রশিক্ষণ, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টির চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, খামারিদের সহযোগিতা করা এবং মানসম্মত উৎপাদন নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রাণিসম্পদজাত পণ্য রপ্তানির উপযোগী করে তুলতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা, সমস্যা ও উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এন/ এস

বাংলাদেশ সময়: ১৩:৫৪:৪৬   ১৩ বার পঠিত  | ●   ●   ●