ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
• প্রশ্নপত্র ফাঁস ও কোচিং বাণিজ্য বন্ধে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর • লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা • ভালুকায় শ্রমিকদের বিক্ষোভ ঠেকাতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ • বিয়ের চাপের বিরোধ থেকে পোশাকশ্রমিক চম্পাকে হত্যার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে • দৌলতদিয়ায় ২৪ কেজির পাঙাশ বিক্রি হলো ৬৬ হাজার টাকায় • ভেড়ামারায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন • আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত • কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন • কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু • ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছে শ্রীগুরু সঙ্ঘ

কাউখালীতে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছে শ্রীগুরু সঙ্ঘ


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


কাউখালীতে পাঁচ হাজার শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ তুলে দিচ্ছে শ্রীগুরু সঙ্ঘ

পিরোজপুর: কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ্ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আয়োজিত পাঁচ দিনব্যাপী ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। আশ্রম সূত্রে জানা গেছে, এ বছর কাউখালীসহ দেশের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়, ম্যানেজিং কমিটির সহসভাপতি ও শিক্ষানুরাগী বদরুদ্দোজা মিঞাসহ কমিটির অন্যান্য সদস্য। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পক্ষে উপস্থিত ছিলেন বাদল দাস, লিটন কৃষ্ণ কর, অসীম কুমার দাস ও স্বপন বিশ্বাস।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই শ্রীগুরু সঙ্ঘ আশ্রম আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার আলোয় আলোকিত করা এবং অর্থাভাবে যেন কারও পড়াশোনা বন্ধ না হয়, সে লক্ষ্যেই প্রতি বছর শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সমাজসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান আশ্রম কর্তৃপক্ষ।

নতুন শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করে। অন্যদিকে, এ উদ্যোগের জন্য আশ্রম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান অভিভাবকেরা।

উল্লেখ্য, শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে আশ্রমের পক্ষ থেকে বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা ও চক্ষু শিবিরসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি পালন করা হচ্ছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৩:৫৬:৫৩   ১৩ বার পঠিত  | ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● লালমোহনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
● কাঁঠালিয়ায় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন ও যুব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
● কাঁঠালিয়ায় বায়োগ্যাস ও হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ শুরু
● পঞ্চমবারের মতো লালমোহন উপজেলা জামায়াতের আমীর নির্বাচিত আব্দুল হক
● দুমকি মহিলা কলেজে ৩০ ধরনের পিঠা নিয়ে নবান্ন উৎসব



আর্কাইভ