ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » রাজশাহী » ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের

ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের


চাটমোহর ( পাবনা ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬


ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল দিনমজুরের

পাবনা: চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে জড়িয়ে আব্দুল ওয়াহাব নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের খতবাড়ি দক্ষিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াহাব ওই গ্রামের বাদশা মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, আব্দুল ওয়াহাব শ্যালোইঞ্জিনচালিত মেশিন দিয়ে এলাকায় ধান মাড়াই ও দিনমজুরির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। বুধবার দুপুরে প্রতিবেশী লিটন মোল্লার ধান মাড়াইয়ের জন্য মেশিন চালু করতে গেলে তাঁর গলায় থাকা গামছা মেশিনের ফিতার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৭:৫৭:৪৯   ২৪ বার পঠিত  | ●   ●   ●