ঢাকা    রবিবার, ২৯ নভেম্বর ২০২৬


আপনার এলাকার খবর

শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
প্রচ্ছদ » ঢাকা » নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা

নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা


বোয়ালমারী ( ফরিদপুর ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ নভেম্বর ২০২৬


নাজমুল হক নজীরের ১১তম মৃত্যুবার্ষিকীতে বোয়ালমারীতে স্মরণসভা

ফরিদপুর: শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ১১তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে জীবন চর্চা কেন্দ্রের উদ্যোগে ‘নাজমুল হক নজীর: জীবন ও কবিতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর ২০২৬, শনিবার বিকেল ৩টায় বোয়ালমারী জি. কে. কিন্ডারগার্টেন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

কবি সখিনা হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন জীবন চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট গাজী শাহিদুজ্জামান লিটন।

অনুষ্ঠানে কবি নাজমুল হক নজীরের জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করেন বীর মুক্তিযোদ্ধা কে. এম. জহুরুল হক, কবি কাজী মসিউর রহমান কচি, কবিবন্ধু শেখ আফছারউদ্দিন, কবি ও সম্পাদক আনোয়ারুজ্জামান ঝন্টু, বোয়ালমারী বার্তার সম্পাদক অ্যাডভোকেট কোরবান আলী, সাপ্তাহিক চন্দনার সম্পাদক কবি কাজী হাসান ফিরোজ, সহযোগী অধ্যাপক রবীন কুমার লস্কর, কবি সাজ্জাদুর রহমান, বোয়ালমারী প্রেসক্লাবের সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, কবি ও শিক্ষক আ. গফ্ফার শেখ, সাংবাদিক মনিরুজ্জামান ও আমীর চারু বাবলু প্রমুখ।

কবি পরিবারের পক্ষ থেকে স্মৃতিচারণ করেন কবির সন্তান সাইফুল্লাহ নজীব মামুন ও ছোট ভাই এনামুল হক রুবেল।

এ ছাড়া কবির কবিতা থেকে পাঠ করেন সাংস্কৃতিককর্মী শরীফ শাহিনুর আলম, ইকবাল আজিজ মীমার্সি ও জাহিদুল হক পল্লব।

এন/ আর

বাংলাদেশ সময়: ২১:৪০:০৫   ১৩ বার পঠিত  | ●   ●   ●   ●