![]()
টাঙ্গাইল: ভূঞাপুরে উপজেলা সদরে অবস্থিত লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ যোগদান করতে গেলে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।
লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. হাসান আলী সরকার বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজে যোগদান করতে গেলে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে এবং ছাত্রীরা পরীক্ষা ও ক্লাস বর্জন ও ঝাড়– মিছির করে।
জানা যায়, অধ্যক্ষ মো. হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ মোঃ গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘদিন অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। ইতোমধ্যে অধ্যক্ষ হাসান আলী সরকারকে তৎকালীন গভর্ণিং বডি কলেজের গাছ বিক্রি, ভর্তিফিও ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রথমে বাধ্যতা মূলক ছুটি দেয় এবং পরে সাময়িক বহিস্কার করে। হাসান আলী সরকার হাইকোর্টের স্মরণাপন্ন হলে হাইকোট তাকে কলেজে যোগদানের আদেশ দেন।
হাইকোটের আদেশের প্রেক্ষিতে বুধবার অধ্যক্ষ হাসান আলী কলেজে যোগদান করতে গেলে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন ঝাড়– মিছিল করে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ সংশ্লিষ্ট ব্যক্তি জানান, ঝাড়– মিছিলটি পূর্ব পরিকল্পিত।
উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান, আমি এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উভয়পক্ষের সাথে কথা বলেছি। যথা সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি কমিটির মিটিংয়ে সমাধান করতে বলেছি। অধ্যক্ষ হাসান আলী সরকারকে তার ফোনে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৮:০৫:১৬ ১৯৩ বার পঠিত | ● অধ্যক্ষ ● উত্তেজনা ● ভূঞাপুর ● মহিলা কলেজ ● যোগদান ● শিক্ষক ● হাতাহাতি