ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভূঞাপুরে মহিলা কলেজ অধ্যক্ষের যোগদানে উত্তেজনা, শিক্ষকদের হাতাহাতি

ভূঞাপুরে মহিলা কলেজ অধ্যক্ষের যোগদানে উত্তেজনা, শিক্ষকদের হাতাহাতি


ভূঞাপুর ( টাঙ্গাইল ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

ভূঞাপুরে মহিলা কলেজ অধ্যক্ষের যোগদানে উত্তেজনা, শিক্ষকদের হাতাহাতি

টাঙ্গাইল: ভূঞাপুরে উপজেলা সদরে অবস্থিত লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ যোগদান করতে গেলে  শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে।

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষ মো. হাসান আলী সরকার বুধবার (১৯ ফেব্রুয়ারি) কলেজে যোগদান করতে গেলে  শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে গ্রুপের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে এবং ছাত্রীরা পরীক্ষা ও ক্লাস বর্জন ও ঝাড়– মিছির করে।

জানা যায়, অধ্যক্ষ মো. হাসান আলী সরকার ও উপাধ্যক্ষ মোঃ গোলাম রব্বানীর মধ্যে দীর্ঘদিন অন্তর্দ্বন্দ্ব চলে আসছে। ইতোমধ্যে অধ্যক্ষ হাসান আলী সরকারকে তৎকালীন গভর্ণিং বডি কলেজের গাছ বিক্রি, ভর্তিফিও ফরম পুরণে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে প্রথমে বাধ্যতা মূলক ছুটি দেয় এবং পরে সাময়িক বহিস্কার করে। হাসান আলী সরকার হাইকোর্টের স্মরণাপন্ন হলে হাইকোট তাকে কলেজে যোগদানের আদেশ দেন।

হাইকোটের আদেশের প্রেক্ষিতে বুধবার অধ্যক্ষ হাসান আলী কলেজে যোগদান করতে গেলে শিক্ষকদের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এবং শিক্ষার্থীরা পরীক্ষা ও ক্লাস বর্জন ঝাড়– মিছিল করে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজ সংশ্লিষ্ট ব্যক্তি জানান, ঝাড়– মিছিলটি পূর্ব পরিকল্পিত।
উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুন জানান, আমি এবং ওসি সাহেব ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। উভয়পক্ষের সাথে কথা বলেছি। যথা সম্ভব দ্রুত সময়ের মধ্যে বিষয়টি কমিটির মিটিংয়ে সমাধান করতে বলেছি। অধ্যক্ষ হাসান আলী সরকারকে তার ফোনে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৮:০৫:১৬   ২৮২ বার পঠিত  | ●   ●   ●   ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ