ঢাকা    বুধবার, ১৯ আগস্ট ২০২৬
শিরোনাম
রোহিঙ্গা নিয়ে মিয়ানমারের বিবৃতির সঙ্গে একমত নয় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চরফ্যাসনে শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ জন্ম ও মৃত্যু নিবন্ধন একজন নাগরিকের গুরুত্বপূর্ণ মৌলিক পরিচয়:ফারাহ শাম্মী-এনডিসি হাতিয়ায় ইউএনওর নিকট শিক্ষকদের ক্লাস ফাঁকি দেওয়া অভিযোগ করলো শিক্ষার্থীরা পবিপ্রবির লেকের মাছ পেলো হলের শিক্ষার্থীরা কুয়াকাটা সৈকতে তীব্র ভাঙন, বিলীন হওয়ার পথে ট্যুরিস্ট পুলিশ বক্স কাঁঠালিয়ায় পুলিশ অফিসার যখন শিক্ষক পটুয়াখালীতে মৌসুমী নিম্নচাপের প্রভাবে বৃষ্টি অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত কাউখালীতে পাষন্ড ছেলের আঘাতে মায়ের মৃত্যু, ছেলে গ্রেপ্তার লালমোহনে হেলিপ্যাডে জুড়ে পৌরসভার ময়লার ভাগাড়,দুর্গন্ধে এলাকাবাসী


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » কালীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

কালীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু


কালীগঞ্জ ( গাজীপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

 

কালীগঞ্জে কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু

গাজীপুর:  কালীগঞ্জে এক সন্তানের জননী কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামে মো. জিল্লুর রহমানের বাড়ীতে ঘটেছে। জিল্লুর ভাই সাদ্দামের স্ত্রী খাবারের সাথে বিষ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে সাদ্দামের স্ত্রী আইরিন এর বিরুদ্ধে। ঘটনার পর থেকে সাদ্দাম ও তার স্ত্রী পলাতক রয়েছে। নিহত তাসলিমা আক্তার রিয়া (২৫) একই গ্রামের মো. রেজাউল ইসলামের মেয়ে। সে এ বছর অনার্স ফাইনাল পরীক্ষার্থী ছিল। তাসলিমা আক্তার রিয়ার ১০ মাসের একজন কন্যা সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের মো. রেজাউল ইসলামের মেয়ে তাসলিমা আক্তার রিয়া (২৫) প্রতিবেশি মো. সেরুন এর ছেলে মো. জিল্লুর রহমানের সাথে বিবাহ হয়। বিয়ের পর থেকেই জিল্লুর রহমানের ছোট ভাই সাদ্দামের স্ত্রী আইরিন এর সাথে পারিবারিক কলহ চলতে থাকে। সোমবার (১৭ ফেব্রুয়ারী) তারই জের ধরে সাদ্দামের স্ত্রী আইরিন পূর্বপরিকল্পিতভাবে খাবারের সাথে বিষ মিশিয়ে তাসলিমা আক্তার রিয়াকে খাইয়ে দেয়। তাসলিমা আক্তার রিয়া মুহুর্তেই অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে কালীগঞ্জ উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাসলিমা আক্তার রিয়ার অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য আশঙ্কাজনক অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় তার মৃত্যু হয়। কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ বিষয়ে কালীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে সাদ্দাম ও তার স্ত্রী আইরিন পলাতক রয়েছে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন বলেন, কালীগঞ্জ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের মা সাজেদা বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় ১০(২)২৫ নং অপমৃত্যু মামলা করেছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:০০:৪২   ২৬৬ বার পঠিত  |            







ঢাকা থেকে আরও...


কারাগার থেকে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য নেই ১৬৬ জনের
গাড়ির পেছনে তরুণী, থানার সামনে যুবকের গুলিবর্ষণের ভিডিও ভাইরাল
ভূঞাপুরে বিলুপ্ত প্রায় বেহুলার পালা অনুষ্ঠিত
সিংগাইরে মাতৃত্বকালীন ভাতার কার্ড দেয়ার নামে ঘুষ গ্রহন
সিংগাইরে মাদক ব্যবসায়ীদের হুমকির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন



আর্কাইভ