ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » কাউখালীতে সাইক্লোন সেন্টারের কাজ ফেলে ঠিকাদার উধাও

কাউখালীতে সাইক্লোন সেন্টারের কাজ ফেলে ঠিকাদার উধাও


কাউখালী ( পিরোজপুর ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

কাউখালীতে সাইক্লোন সেন্টারের কাজ বাকি রেখে ঠিকাদার উধাও

 

পিরোজপুর: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার বরাদ্দে এলজিইডি বাস্তবায়নে পিরোজপুরের  কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লো সেন্টারে নির্মাণের কাজ মেসাস রূপালী কনস্ট্রাকশন ২০২২ সালের ১ নভেম্বর কাজ শুরু করে ৩১/৩/২০২৩ সালে সমাপ্তি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণ কাজের অর্ধেক হয়নি। ফলে মাদ্রাসার পরিচালনা কাজে বিঘ্ন ঘটছে।

মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ভবনের অভাবে জরাজীর্ণভবনে ক্লাস করে। এছাড়া উক্ত ইউনিয়নের বিভিন্ন দুর্যোগ কালীন কিংবা আপদকালীন সময় এলাকাবাসী সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারছে না। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মোঃ সোলেমান জানান, সাইক্লোন সেন্টারের ভবনটি নির্মাণ করা হলে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমের কোন সমস্যা থাকতো না এবং এলাকাবাসী দুর্যোগ কালীন সময়ে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারত।

এই প্রকল্পের বেশ কিছু টাকা ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।

এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, সাইক্লোন সেন্টারটি জরুরী ভিত্তিতে নির্মাণ না করা হলে দুর্যোগ কালীন সময়ে এলাকাবাসীর আশ্রয় নিতে পারছে না। ইউনিয়নের মাঝখানে এই সাইক্লোন সেন্টারটি অবিলম্বে নির্মাণ করা ফলে এলাকাবাসী যেমন দুর্যোগকালীন সময় আশ্রয় নিতে পারবে অন্যদিকে উক্ত মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।

কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। যদি ঠিকাদার কাজ না করে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:০৮:০৭   ২৯৬ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ