
পিরোজপুর: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রায় ২ কোটি ৫০ লক্ষ টাকার বরাদ্দে এলজিইডি বাস্তবায়নে পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর এবতেদায়ী মাদ্রাসা কাম সাইক্লো সেন্টারে নির্মাণের কাজ মেসাস রূপালী কনস্ট্রাকশন ২০২২ সালের ১ নভেম্বর কাজ শুরু করে ৩১/৩/২০২৩ সালে সমাপ্তি হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত নির্মাণ কাজের অর্ধেক হয়নি। ফলে মাদ্রাসার পরিচালনা কাজে বিঘ্ন ঘটছে।
মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ভবনের অভাবে জরাজীর্ণভবনে ক্লাস করে। এছাড়া উক্ত ইউনিয়নের বিভিন্ন দুর্যোগ কালীন কিংবা আপদকালীন সময় এলাকাবাসী সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারছে না। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাফেজ মোঃ সোলেমান জানান, সাইক্লোন সেন্টারের ভবনটি নির্মাণ করা হলে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ক্লাসরুমের কোন সমস্যা থাকতো না এবং এলাকাবাসী দুর্যোগ কালীন সময়ে সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারত।
এই প্রকল্পের বেশ কিছু টাকা ঠিকাদার প্রতিষ্ঠান নির্বাহী প্রকৌশলী দপ্তর থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল নাম্বার বন্ধ পাওয়া গেছে।
এ ব্যাপারে সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বলেন, সাইক্লোন সেন্টারটি জরুরী ভিত্তিতে নির্মাণ না করা হলে দুর্যোগ কালীন সময়ে এলাকাবাসীর আশ্রয় নিতে পারছে না। ইউনিয়নের মাঝখানে এই সাইক্লোন সেন্টারটি অবিলম্বে নির্মাণ করা ফলে এলাকাবাসী যেমন দুর্যোগকালীন সময় আশ্রয় নিতে পারবে অন্যদিকে উক্ত মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা ভালো পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে।
কাউখালী উপজেলা প্রকৌশলী ইমতিয়াজ হোসাইন রাসেল বলেন, ঠিকাদারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। যদি ঠিকাদার কাজ না করে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
আফ/আর
বাংলাদেশ সময়: ১৮:০৮:০৭ ২১৮ বার পঠিত | ● উধাও ● কাউখালী ● কাজ বাকি ● ঠিকাদার ● সাইক্লোন সেন্টার