ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই


শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর(বরিশাল)
প্রকাশ: বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫


 

 

উজিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ছাই

বরিশাল: উজিরপুর উপজেলার জয়শ্রী বাস স্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি ব্যবসায়ী দোকান ঘর পুড়ে যায়। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট মাধ্যমে অগ্নিকান্ডে সূত্রপাত ঘটে।

 বাজারে ৬টি দোকানঘর মূহুর্তের মধ্যে পুরে ছাই হয়ে যায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। উজিরপুর ও গৌরনদী ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের সদস্য ও এলাকাবাসীর দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মধ্যরাতে অগ্নিকান্ডে ঘটনা ঘটে। আগুনের লেলিহন শিখা মূহুর্তের ছড়িয়ে পড়লে বাজারের আবু তালেবের মুদির দোকান আজিজুলের ফার্নিচারের দোকান কবিরের রেন্ট এ কারের দোকান ধলু সরদারের থাই গ্লাসের দোকান, আল আমিনের দোকান, ফয়সালের ইজি বাইকের গ্যারেজ পুরে যায়।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সে কারণে ওই বাজারের দোকান গুলো রক্ষা পেয়েছে।

উজিরপুর থানার ওসি আব্দুস সালাম অগ্নিকান্ডে সত্যতা স্বীকার করে বলেন, মালামাল পুকেড় গেলেও কোন হতাহতের ঘটনা ঘটে নি। ক্ষতিগ্রস্তদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষে দ্রুত সহায়তার জন্য তালিকা করেছেন।

 

আফ/আর

বাংলাদেশ সময়: ১৮:১১:২০   ৪০৩ বার পঠিত  | ●   ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১
● কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল
● হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার
● পিরোজপুরে ট্রলার থেকে ৩৫০ বস্তা ভারতীয় শাড়ি উদ্ধার
● দুমকিতে পরিত্যক্ত জমিতে আখ চাষে লাভের আশা কৃষকের



আর্কাইভ