![]()
ফরিদপুর: ভাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৪,২৬,০০০ টাকা মূল্যের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান) র্যাব-১০।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায় , শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১০ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওয়েলকাম এক্সপ্রেস লিঃ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫) বাস থেকে মাদকসহ এক যাত্রীকে আটক করা হয়।
গ্রেফতারকৃতের নাম মোঃ রমজান মোল্লা (২৮)। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মোঃ মোস্তফা মোল্লার ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান মোল্লা স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদক আইনের দুইটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
এন/ আর
বাংলাদেশ সময়: ১৯:১১:৩৫ ২৮৪ বার পঠিত | ● অভিযান ● গ্রেফতার ● ভাঙ্গা ● র্যাব