ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও ২৯ হাতবোমাসহ ১ জন আটক

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও ২৯ হাতবোমাসহ ১ জন আটক


এম সাখাওয়াত হোসেন,হাতিয়া(নোয়াখালী)
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


হাতিয়ায় আগ্নেয়াস্ত্র ও ২৯ হাতবোমাসহ ১ জন আটক

নোয়াখালী: হাতিয়ায় ৯টি আগ্নেয়াস্ত্র ও ২৯টি হাতবোমা সহ ১ জনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার দুপুরে উপজেলার চরঈশ্বর বাংলাবাজার মাছঘাট থেকে তাকে আটক করা হয়। শুক্রবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে কোষ্টগার্ড সাংবাদিকদের উদ্দেশ্যে এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য জানান।
আটক আবু বকর সিদ্দিক প্রকাশ নিজাম ডাকাত লক্ষীপুরের রামগতি উপজেলার বাসিন্দা। সে রামগতি এলাকার আজিজুল হকের ছেলে।
কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলা বাজার মাছ ঘাট থেকে তাকে আটক করা হয়েছে। পরে তার দেওয়া তথ্য মোতাবেক বাংলাবাজার মাছ ঘাটে থাকা তার আড়তে তল্লাশি করে ৯টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ, ১ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৩টি বগি দা, ২৯টি হাতবোমা জব্দ করা করা হয়।

নিজাম দীর্ঘদিন থেকে এ ঘাটে অবস্থান করে মাছের ব্যবসার সাথে জড়িত থেকে মাছ ব্যবসার আড়ালে বিভিন্ন অপকর্ম করে আসছেন। কোস্টগার্ডের অভিযানের সময় উপস্থিত ছিলেন, বাংলাবাজার মাছ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আকতার হোসেন কিরন, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ ব্যবসায়ীরা।
এ বিষয়ে কোস্টগার্ড দক্ষিন জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যন্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, আটক আবু বকর সিদ্দিককে জব্দ করা অস্ত্র সহ পরবর্তীতে হাতিয়া থানায় সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে কোস্টগার্ড বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:০৪:২৪   ২৮৩ বার পঠিত  | ●   ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ