ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » ঢাকা » ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার


হৃদয় শীল,মধুখালী(ফরিদপুর)
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


ভাঙ্গায় র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

ফরিদপুর: ভাঙ্গায় যাত্রীবাহী বাস থেকে আনুমানিক ৪,২৬,০০০ টাকা মূল্যের ১৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড একশন ব্যাটেলিয়ান) র‌্যাব-১০।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায় , শুক্রবার (৮ আগস্ট ২০২৫) সকাল ৯টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ১০ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজার পশ্চিম পাশে এক্সপ্রেসওয়েতে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে গোপালগঞ্জগামী ওয়েলকাম এক্সপ্রেস লিঃ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৯২৫) বাস থেকে মাদকসহ এক যাত্রীকে আটক করা হয়।

গ্রেফতারকৃতের নাম মোঃ রমজান মোল্লা (২৮)। তিনি নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা গ্রামের মোঃ মোস্তফা মোল্লার ছেলে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রমজান মোল্লা স্বীকার করেছেন যে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে যাত্রীবাহী বাসে যাত্রী সেজে দেশের বিভিন্ন স্থানে অভিনব কৌশলে সরবরাহ করতেন। তার বিরুদ্ধে মাদক আইনের দুইটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:১১:৩৫   ৯৯০ বার পঠিত  | ●   ●   ●   ●







ঢাকা থেকে আরও...


● মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র
● আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা
● কালীগঞ্জে দড়িপাড়া খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের নির্বাচন
● আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধার মৃত্যু, শিশু আহত
● ক্যান্টনমেন্ট থেকে গ্রেপ্তার জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান



আর্কাইভ