ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » খুলনা » দীর্ঘ ১৭ বছর পর ঈদগাহ জায়গা দখল মুক্ত করে বৃক্ষরোপণ

দীর্ঘ ১৭ বছর পর ঈদগাহ জায়গা দখল মুক্ত করে বৃক্ষরোপণ


মাহমুদুল হাসান চন্দন, ভেড়ামারা (কুষ্টিয়া)
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


দীর্ঘ ১৭ বছর পর ঈদগাহ জায়গা দখল মুক্ত করে বৃক্ষরোপণ

কুষ্টিয়া: ভেড়ামারায় দীর্ঘ ১৭ বছর পর ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর জমি দখল মুক্ত করে ঈদগাহর জায়গা বাঁশ দিয়ে ঘিরে বৃক্ষরোপন করলেন এলাকাবাসী।ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর বর্তমান ৭ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের সভাপতি ফজলু মেম্বার দীর্ঘ ১৭ বছর ধরে ১৬ দাগ দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানের জায়গা জোরপূর্বক দখল করে রেখেছিলো। এবং ঈদগাহর জায়গায় দুইটা মোটা মেহগনির গাছ কেটে বিক্রয় করে দিয়েছে সেই টাকা ঈদগাহ ফান্ডে জমা না দিয়ে নিজে আত্মসাৎ করেছেন। তার এই অন্যয়ের প্রতিবাদ করলে নিজে এবং পুলিশ দিয়ে মামলা করার হুমকি দিতো।

শুক্রবার সকাল ৯ টা সময় এলাকাবাসী এক হয়ে দীর্ঘ ১৭ বছর পরে দখলবাজদের হাত থেকে ১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহের জমি দখল মুক্ত করে বৃক্ষরোপন করা হয়। এসময় বাহিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল ইসলাম লাভলু সাংবাদিকদের বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকারের দোসর ফজলু মেম্বার সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৭ বছর দাগ দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানের জায়গা দখল করে রেখেছিলো।তা আজকে এলাকা বাসি সহযোগিতায় দখল মুক্ত করে ঈদগাহ কমিটির হাতে তুলে দিলাম এবং পরে বৃক্ষরোপণ করা হলো।
১৬ দাগ দক্ষিণপাড়া ঈদগাহর সভাপতি সাহাজুল ইসলাম সদ্দার বলেন, ফজলু মেম্বার গত ১৭ বছর ঈদগাহের টাকা পয়সা তোসরুপ করেছে। এমনকি ঈদগাহর দুইটা মোটা মেহগুনি গাছ কেট বিক্রি করে দিয়েছে। ক্ষমতার দাপটে আওয়ামী লীগের দোসর ফজলু মেম্বার ঈদগাহর জায়গা ১৭ বছর নিজ জবর দখল করে রেখেছিলো ঈদগাহ জায়গা । সেটা আমরা এলাকা বাসির সহজগিতায় আজকে দখল মুক্ত করেছি।

এসময় উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুল হক সদ্দার, সামিরুল ইসলাম সরদার, আশরাফুল আলম মিন্টু, আব্দুল মান্নান, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩৭   ২৩৫ বার পঠিত  | ●   ●







খুলনা থেকে আরও...


● ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড
● ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ
● ভেড়ামারায় বাল্যবিবাহ বন্ধ, আয়োজকদের ৫ হাজার টাকা জরিমানা
● ভেড়ামারায় দশম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
● শাপলা কুঁড়ির মূল পর্বে ভেড়ামারার দুই খুদে নৃত্যশিল্পী



আর্কাইভ