ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » ২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক ছিলেন জসিম উদ্দিন

২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক ছিলেন জসিম উদ্দিন


হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


 ২০ বছরের সাজা এড়াতে ২৩ বছর পলাতক ছিলেন জসিম উদ্দিন
নোয়াখালী: বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি জি আর মামলায় জসিম উদ্দিন নামে এক আমামীকে বিশ বছরের সাজা দেয় আদালত। সাজা থেকে বাঁচতে প্রকৃত নাম ঠিকানা পরিবর্তন করে তেইশ বছর নিজেকে আড়াল করে রাখেন তিনি। তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে রাজধানী ঢাকা ফার্মগেইট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জসিম উদ্দিন উপজেলার চরকিং ইউনিয়নের ৬নং ওয়ার্ড শুল্যকিয়া গ্রামের ছায়েদুল হকের ছেলে।
হাতিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মিনহাজুল আবেদিন জানান, জসিম উদ্দিনের বিরুদ্ধে ১৯৯১ সালে একটি জি আর মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ২০০২ সালে তথ্য প্রমাণাদির ভিত্তিতে ২০ বছরের সাজা প্রদান করেন মহামান্য আদালত । তাকে গ্রেফতারে অনেক দিন ধরে কাজ করে আসছে পুলিশ।

তাকে যেন আইনের আওতায় না আনতে পারে তার জন্য সে তার প্রকৃত নাম ঠিকানা পরিবর্তন করে পেলে। সে তার নাম গিয়াস উদ্দিন রেখে এএম উচ্চ বিদ্যালয়ে ৫বছর ধরে খন্ডকালীন চাকুরী করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় নাম ঠিকানা বের করে অভিযান চালিয়ে ঢাকা ফার্মগেইট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে হাতিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম আজমল হুদা বলেন, গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। হাতিয়া থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান ও অপারেশন ডেভিল হান্ট এর কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলার আসামী গ্রেফতারসহ অস্ত্র এবং মাদক উদ্ধার সংক্রান্ত অভিযান অব্যাহত আছে।

এন/ আর

বাংলাদেশ সময়: ১৯:৫০:৩৯   ২৩৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ