ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » চট্রগ্রাম » নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


খ.ম.জায়েদ হোসেন,নাসির নগর,(ব্রাহ্মণ বাড়ীয়া)
প্রকাশ: শুক্রবার, ৮ আগস্ট ২০২৫


নাসিরনগরে সড়ক সংস্কারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া: জেলার নাসিরনগরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
স্থানীয় উলামা পরিষদ কর্তৃক আয়োজিত মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী রাস্তা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
আজ ৮ আগষ্ট শুক্রবার সকাল ১১ ঘটিকায় স্থানীয় কালিউতা বাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকাবাসী চাপরতলা-কালীউতা-বেঙ্গাউতা রাস্তার মধ্যবর্তী স্থানে সড়কের ওপর দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।
নাসিরনগর উপজেলার চাপরতলা থেকে কালীউতা- বেঙ্গাউতা গ্রাম পযর্ন্ত প্রায় ২ কিলোমিটার সড়কটি চলাচলে অযোগ্য হয়ে পড়েছে । বৃষ্টি হলে এই সড়ক দিয়ে যানবাহন চলাচল তো দুরের কথা পায়ে হেঁটে যাতায়াত করতে পারছে না জনসাধারণ। এলজিইডির এই সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচলে সমস্যা হচ্ছে এবং জনদূর্ভোগ চরম আকার ধারণ করেছে। সড়কটি সংস্কারের জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে।
মানববন্ধনে বক্তব্য দেন উলামা পরিষদের সভাপতি ক্বারী কাজী অহিদুর রহমান,মাওলানা কাজী আনোয়ার হোসাইন,মাওলানা মোহাম্মদ আবদুল হান্নান,ক্বারী মনিরুজ্জামান,মাওলানা হাবীবুল্লাহ ফারুকী,হাফেজ মোহাম্মদ জাকারিয়া সোহেল চৌধুরী,মাওলানা সাদেকুর রহমান ফরিদী,মাওলানা এরশাদুল ইসলাম,মোহাম্মদ শামসু মিয়া,মাওলানা সিরাজুল ইসলাম,মাওলানা আবু তাহের, মাওলানা নাঈম খান,ক্বারী আবুল বাসারসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা রাস্তার বেহাল দশার চিত্র তুলে ধরেন এবং দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানান।নাসিরনগরে রাস্তা সংস্কারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন।

আর/ এন

বাংলাদেশ সময়: ১৯:৫৯:১৮   ২৫৮ বার পঠিত  | ●   ●   ●







চট্রগ্রাম থেকে আরও...


● নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত চালুর দাবি বিচারপ্রার্থী ও আইনজীবীদের
● হাতিয়ায় কিশোর গ্যাংয়ের প্রধানসহ তিনজন আটক
● এক ইলিশ বিক্রি হলো সাড়ে ১৩ হাজার টাকা
● হাতিয়ার একট্রলার৬০ মণ ইলিশ, বিক্রি ২০ লাখ টাকায়
● হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান, হাতাহাতিতে আহত ৮



আর্কাইভ