![]()
পটুয়াখালী: নদী সিকিস্ত পরিবার ভূমিহীনদের সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রোববার সকালে বাউফল প্রেসক্লাবের সামনে বাউফল -বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এ সময় মানব বন্ধণে সমিতির সভাপতি মো. রেজাউল বলেন,তাঁদের সমিতি একটি নিবন্ধিত সমিতি। এই সমিতির দেড় হাজারেরও বেশি সদস্য আছে। যাঁরা নাজিরপুর ইউনিয়নের চরাঞ্চলের প্রায় চার হাজার একর খাসজমি দেওয়ার জন্য পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করলে মামলায় খাসজমি ভূমিহীন সদস্যদের বুঝিয়ে দেওয়ার জন্য আদালত আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ হাইকোর্টে আপীল করেন,সেই আপিলে জেলা জজ আদালতের আদেশ বহাল রাখেন হাইকোর্ট বিভাগের বিচারক।
। এ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপীল করেন সরকার পক্ষ। সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি জজ আদালতের আদেশ বহাল রাখেন। কিন্তু কোনোভাবেই তাঁরা জমি পাচ্ছেন না।
তিনি অভিযোগ করেছেন,বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার ও তাঁর লোকজন সরকারি খাস জমি দখলে নিয়ে চাষাবাদ করেছে।
ভুমিহীন কৃষকরা জানান,প্রমত্তা তেঁতলিয়ার ছোবলে নাজিরপুরের ভাঙণের কবলে পরে বেশ কয়কটি চর পরে। এতে আমরা নিঃস্ব হই। ভুমিহীন হিসাবে উচ্চাদালতে রায় পেয়ে জমি খাইতে পারিনা। এ্যাহন হ্যারা গায়ের জোড়ে চাষাবাদ করে খায়। এ বিচার আল্লাহ করবে।
এ বিষয়ে বিএনপির যুন্ম সম্পাদক তসলিম তালুকদারের ভাষ্য ,‘তাঁর নামে কোনো খাসজমি নেই। তিনি চরের এক তিল পরিমান জমিও চাষাবাদ করে না। এলাকার ভূমিহীন কৃষক, যাঁদেরকে সরকারিভাবে বৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত দেওয়া হয়েছে তাঁদেরকে হটানোর জন্য ভূমিহীন সমিতির নামে কতিপয় সন্ত্রাসীরা তাঁ বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বৈধভাবে বন্দোবস্ত পাওয়া কৃষকদের পক্ষে কাজ করায় রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা রটাচছ প্রতিপক্ষ।
বন্দোবস্ত পাওয়া ভূমিহীন কৃষক ও ভূমিহীন সমিতির সদস্যদের মধ্যে বিরোধের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন,‘উভয় পক্ষের কাগজপত্র যাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
এন/ আর
বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৩ ২৭৭ বার পঠিত | ● বাউফল ● ভূমিহীন ● মানববন্ধন ● সমিতি