ঢাকা    রবিবার, ৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
• ভেড়ামারায় ট্যাপেন্টাডলসহ তিনজন আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড • মানিকগঞ্জের বেউথায় কালীগঙ্গায় নৌকাবাইচ ঘিরে জনসমুদ্র • দুমকির অপহৃত ১২ বছরের শিশুকে কেরানীগঞ্জ থেকে উদ্ধার, গ্রেপ্তার ১ • আড়াইহাজারে নবনিযুক্ত সরকারি চাকরিজীবীদের সংবর্ধনা • ভেড়ামারায় পদ্মার ভাঙনে বিলীন ২৫ হেক্টর কৃষিজমি, শতবিঘা পানের বরজ • কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবলের ফাইনাল • আসিয়াবের ১০ লাখ টাকা নিয়ে উধাও, সাবেক হিসাবরক্ষক হাফিজ কারাগারে • বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান • অনুমতির ছাড়াই পাহাড় কাটায় নবীগঞ্জে মাটি বিক্রি, বন্ধ করল প্রশাসন • হলতা নদী থেকে নিখোঁজ কিশোর জিহাদের মরদেহ উদ্ধার


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » রংপুর » জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি

জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি


এমদাদুল হক বুলেট,জলঢাকা (নীলফামারী)
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


জলঢাকায় সেবার মানোন্নয়নে গণশুনানি

নীলফামারী: জলঢাকা উপজেলায় ইউনিয়ন পরিষদের সেবার মান্নোয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার খুটামারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হয়। জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ত (ফেসিং) প্রকল্পের আওতায় ডেমক্রেসিওয়াচের সহযোগিতায় গণশুনানির আয়োজন করে উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস)।

ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রোজিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক সিরাজুল ইসলাম, খুটামারা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের এফডাব্লুভি মোশরেফা আকতার ও ইউনিয়ন নিকাহ রেজিস্ট্রার নুরুল ইসলাম প্রমুখ।

গণশুনানিতে স্বাগত বক্তব্য ও উপস্থিত জনসাধারণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইউপির প্রশাসনিক কর্মকর্তা খায়রুল আজাদ। এসময় তিনি জনগণের সাথে জনপ্রতি ও সেবাদানকারী কর্মকর্তাদের কাজ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেসিং প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুর রউফ। কানাডিয়ার হাই কমিশন ও সুইজারল্যান্ড- দূতাবাসের আর্থিক সহযোগিতায় বেসরকারি সংস্থা উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে গণশুনানিতে স্থানীয় পর্যায়ের ৬০ জন অংশগ্রহণ করে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৮:৫৮   ৪৬২ বার পঠিত  | ●   ●   ●   ●







রংপুর থেকে আরও...


● বাল্যবিয়ের ছোবলে কমছে উলিপুরের বালিকা শিক্ষার্থী, সংকটে প্রতিষ্ঠান
● উলিপুরে বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
● তারাগঞ্জে বিতর্কে উপজেলা চ্যাম্পিয়ন বরাতী উচ্চ বিদ্যালয়
● দুর্গাপূজার প্রতিমা স্থাপন ঘিরে ঠাকুরগাঁওয়ের মন্দিরে সংঘর্ষ, আহত ৯
● পীরগঞ্জে বক শিকারের দায়ে দুই ব্যক্তির এক বছর করে কারাদণ্ড



আর্কাইভ