ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বাউফলে ভূমিহীন সমিতির সদস্যদের মানববন্ধন

বাউফলে ভূমিহীন সমিতির সদস্যদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


বাউফলে ভূমিহীন সমিতির সদস্যদের মানববন্ধন

পটুয়াখালী: নদী সিকিস্ত পরিবার ভূমিহীনদের সরকারি খাস জমি বুঝিয়ে দেওয়ার দাবিতে পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতির সদস্যরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গত রোববার সকালে বাউফল প্রেসক্লাবের সামনে বাউফল -বরিশাল আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এ সময় মানব বন্ধণে সমিতির সভাপতি মো. রেজাউল বলেন,তাঁদের সমিতি একটি নিবন্ধিত সমিতি। এই সমিতির দেড় হাজারেরও বেশি সদস্য আছে। যাঁরা নাজিরপুর ইউনিয়নের চরাঞ্চলের প্রায় চার হাজার একর খাসজমি দেওয়ার জন্য পটুয়াখালী জেলা জজ আদালতে মামলা করলে মামলায় খাসজমি ভূমিহীন সদস্যদের বুঝিয়ে দেওয়ার জন্য আদালত আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে সরকার পক্ষ হাইকোর্টে আপীল করেন,সেই আপিলে জেলা জজ আদালতের আদেশ বহাল রাখেন হাইকোর্ট বিভাগের বিচারক।

। এ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে আপীল করেন সরকার পক্ষ। সর্বশেষ ২০১৭ সালের ১ জানুয়ারি সুপ্রিমকোর্টের বিচারপতি জজ আদালতের আদেশ বহাল রাখেন। কিন্তু কোনোভাবেই তাঁরা জমি পাচ্ছেন না।

তিনি অভিযোগ করেছেন,বাউফল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তসলিম তালুকদার ও তাঁর লোকজন সরকারি খাস জমি দখলে নিয়ে চাষাবাদ করেছে।
ভুমিহীন কৃষকরা জানান,প্রমত্তা তেঁতলিয়ার ছোবলে নাজিরপুরের ভাঙণের কবলে পরে বেশ কয়কটি চর পরে। এতে আমরা নিঃস্ব হই। ভুমিহীন হিসাবে উচ্চাদালতে রায় পেয়ে জমি খাইতে পারিনা। এ্যাহন হ্যারা গায়ের জোড়ে চাষাবাদ করে খায়। এ বিচার আল্লাহ করবে।

এ বিষয়ে বিএনপির যুন্ম সম্পাদক তসলিম তালুকদারের ভাষ্য ,‘তাঁর নামে কোনো খাসজমি নেই। তিনি চরের এক তিল পরিমান জমিও চাষাবাদ করে না। এলাকার ভূমিহীন কৃষক, যাঁদেরকে সরকারিভাবে বৈধ প্রক্রিয়ায় বন্দোবস্ত দেওয়া হয়েছে তাঁদেরকে হটানোর জন্য ভূমিহীন সমিতির নামে কতিপয় সন্ত্রাসীরা তাঁ বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বৈধভাবে বন্দোবস্ত পাওয়া কৃষকদের পক্ষে কাজ করায় রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁর বিরুদ্ধে মিথ্যা রটাচছ প্রতিপক্ষ।

বন্দোবস্ত পাওয়া ভূমিহীন কৃষক ও ভূমিহীন সমিতির সদস্যদের মধ্যে বিরোধের কথা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন,‘উভয় পক্ষের কাগজপত্র যাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৫৪:৪৩   ৪১৯ বার পঠিত  | ●   ●   ●   ●







বরিশাল থেকে আরও...


● চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ
● আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর
● নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন
● কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা
● বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন, ৫ জনকে ৫ লাখ টাকা জরিমানা



আর্কাইভ