ঢাকা    রবিবার, ৫ জুলাই ২০২৬
শিরোনাম
সালথার পেঁয়াজ চাষিদের সমস্যা তুলে ধরে প্রতিবেদন পাঠালেন ইউএনও নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয় ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন সুজানগর হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক পীরগঞ্জে এডিপি প্রকল্প হতে ২০৮ জন পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরন কল্যাণমুখী রাজনীতি করে যাবো:ফজলুল হক মিলন এমপি সুজানগরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » বিএনপি নেতার দখলে কৃষকদের জমি, উদ্ধারে মানববন্ধন

বিএনপি নেতার দখলে কৃষকদের জমি, উদ্ধারে মানববন্ধন


স্টাফ রিপোর্টার,( বাউফল )
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর ২০২৫


বিএনপি নেতার দখলে কৃষকদের জমি,উদ্ধারে মানববন্ধন

পটুয়াখালী: বাউফলের কেশবপুর ইউনিয়নের চর ঈশানের ভূহিহীনদের নামে বন্দোবস্তো দেওয়া প্রায় পাঁচশ একর জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে হাজী পলাশ নামের এক বিএনপি নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচিসহ বিক্ষোভ সমাবেশ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসি।
কেশবপুর ইউনিয়নের তালতলি বাজার এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে তাঁরা বিক্ষোভ ও সমাবেশ করে বন্দোবস্তো পাওয়া দুই শতাধিক ভুমিহীন কৃষকরা।
বিএনপি নেতার নাম মাসুম বিল্লাহ ওরফে হাজী পলাশ। তিনি বাউফল পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

মানববন্ধনে অংশ নেওয়া ভুক্তভোগী একাধিক কৃষক অভিযোগ করে বলেন,গত সোমবার (২০ অক্টোবর) রাতে একটি দল মাটি খনন যন্ত্র দিয়ে তাঁদের জমির মাটি কাটতে শুরু করে। খবর পেয়ে ভুক্তভোগী কয়েকজন সেখানে ছুটে গিয়ে দেখতে পান ৩০-৪০ জনের একটি দল। তাঁদের সবার হাতে দেশি অস্ত্র ও লাঠিসোঁটা। তাঁরা (দখলকারী) দলটি জানায়, হাজী পলাশ তাঁদেরকে এ মাটি কাটতে নির্দেশ দিয়েছে। ভয়ে তাঁরা ফিরে জমি থেকে চলে আসে। পরের দিন মঙ্গলবার তাঁরা (ভুক্তভোগী) কৃষক মাটি কাটতে নিষেধ করে। কিন্তু তাঁরা তা শোনেনি। পরে বুধবার সকালে ভূমিহীন কৃষকেরা ঐক্যবদ্ধভাবে ওই চরে গিয়ে ১৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

স্থানীয় বাসিন্দা ও বন্দোবস্তো পাওয়া কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চর ঈশানের প্রায় পাঁচশ একর জমি ১৪১ জন ভূমিহীনদের বন্দোবস্তো দেওয়া হয়েছে। ৪০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা চাষাবাদ করে আসছে। তিন-চার মাস ধরে হাজী পলাশের নেতৃত্বে কয়েকজন ভূমিদস্যু ওই জমি দখলের চেষ্টা করছে। তাঁরা কেউ ভূমিহীন না।

১৯৫৪ সালে বন্দোবস্তো পাওয়া কৃষক মো. মোসারেফ হোসেন বলেন,চর ঈশানের জেএল নম্বর ৬৬ এবং ৪৮ নম্বর খতিয়ানের ৩৫ ও ৩৬ দাগের ৫ একর জমি তিনি বন্দোবস্তো পেয়ে চাষাবাদ করে আসছে। সম্প্রতি সেই জমি ভূমিদস্যুদের নজরে পড়েছে। ভূমিদস্যুরা জোরপূর্বক সেই দখল করার পায়তারা করছে।

মোসা. কহিনুর বেগম (৬০) নামে এক নারী বলেন,তাঁদের থাকার ভিটি পর্যন্ত নাই। এ কারণে তাঁর ও তাঁর স্বামী সুলতান হাওলাদারের নামে সরকার ২০০১ সালে চর ইশানের একর জমি বন্দোবস্তো দেয়। সরকারিভাবে সেই জমি বুজিয়ে দেওয়ার পর থেকে তাঁরা চাষাবাদ করে আসছে। সেই জমি একটি ভূমিদস্যু মহল দখল করার চেষ্টা করছে।

তাঁর স্বামী সুলতান হাওলাদার বলেন,‘সরকার আমার নামে বন্দোবস্ত দিয়েছে ,জমি আমার। জীবন দেব, তবু জমি ছাড়বো না।’

এ বিষয়ে বিএনপি নেতা হাজী পলাশ বলেন,‘তিনি কিংবা তাঁর কোনো লোক চর ঈশানের জমি দখল করতে যাননি। যতটুকু জেনেছেন, নাজিরপুর ইউনিয়ন ভূমিহীন কৃষক সমবায় সমিতির লোকজন আদালতের ডিগ্রী বলে ওই জমি দখলে নেওয়ার জন্য গিয়েছিলেন।’ তিনি আরও বলেন, কাউকে হুমকি দেওয়ার অভিযোগ সত্য না।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার বলেন,‘ সেদিন (২২ অক্টোবর) দুই পক্ষের মধ্যে ঝামেলার সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে বেশ কয়েকজনকে নিয়ে আসে। লিখিত কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম বলেন,‘যেসব ভূমিহীনদের নামে জমি বন্দোবস্তো দেওয়া হয়েছে, অবশ্যই তাঁরা তাঁদের জমি ভোগ দখল করবেন। তবে যেহেতেু ঝামেলার সৃষ্টি হয়েছে, তাই কাগজপত্রের সঠিকতা নিরুপন করে দ্রুত সময়ের মধ্যে্নেএ বিষয়টি স্পত্তি করা হবে।

এন/ আর

বাংলাদেশ সময়: ২২:৪৬:৫৯   ৯৮ বার পঠিত  |         







বরিশাল থেকে আরও...


নাজিরপুরে সাংবাদিকদের সাথে এমপি সুলতানা জেসমিন জুইয়ের মতবিনিয়
ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নির্বাচন সম্পন্ন
লালমোহনে দেবরের মারধরে ভাবি আহত
পটুয়াখালীতে ঘুমন্ত বৃদ্ধাকে শিল-পাটার আঘাতে হত্যা, ছেলে আটক
লালমোহনে কলেজছাত্র হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন-বিক্ষোভ



আর্কাইভ