ঢাকা    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
শিরোনাম
• পুলিশের পিকআপ চুরি, ১০ মিনিট পর ফিরে পেয়ে হতবাক সদস্যরা • টুঙ্গিপাড়ায় থানায় আগুন, এমপি জিলানীর স্বজনদের ১৫ বাড়ি পুড়ল • গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন, সড়ক অবরোধে নিষিদ্ধ ছাত্রলীগ • চুরির অভিযোগে বৃদ্ধকে শিকলবন্দি করে রাস্তায় ঘোরানোর অভিযোগ • আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল,ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর • ভাঙ্গায় কৃষকদল নেতা নিহত, আওয়ামী লীগের ২৬ জন আটক • নাজিরপুরে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের দুই বাড়িতে হামলা, আগুন • দোহার উপজেলা ভূমি অফিসের কর্মচারীকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ • আড়াইহাজারে মহাসড়ক অবরোধের চেষ্টা, ছাত্রলীগের ১১ কর্মী গ্রেপ্তার • কাউখালীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের নতুন নির্দেশনা


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » জাতীয় » বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার


অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর ২০২৫


বড় শক্তি নির্বাচন বানচালের চেষ্টা করবে, সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা: ছোটখাট নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে উল্লেখ করে এ বিষয়ে প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেছেন, আসন্ন নির্বাচন বানচাল করার জন্য দেশের ভেতর ও বাইরে থেকে বড় শক্তি কাজ করবে এবং এই নির্বাচন হবে চ্যালেঞ্জিং। ছোটখাট নয়, বরং বড় শক্তি নিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করা হবে এবং ‘হঠাৎ করে আক্রমণ’ চলে আসতে পারে। তবে, যত ঝড়ঝাপ্টা আসুক না কেন, তা অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন করাই সরকারের লক্ষ্য।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে প্রধান উপদেষ্টা তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক এ কথা বলেন। বৈঠকে নির্বাচন কমিশন, বিভিন্ন মন্ত্রণালয়, সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাবের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা পতিত স্বৈরাচার এবং তার দোসর, তারা দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক তা চাইবে না। কারণ বিগত সময়ে স্থানীয় থেকে জাতীয় কোনো নির্বাচনই ফেয়ার হয়নি। তারা দেশে একটি আনস্ট্যাবিলিটি (অস্থিরতা) তৈরি করতে চায়। প্রধান উপদেষ্টা সে বিষয়ে সবাইকে অ্যালার্ট (সতর্ক) থাকতে বলেছেন এবং তিনি স্পষ্টত দেখছেন, অনেকে নির্বাচন বানচালের জন্য দেশে বসে ‘অনেক ধরনের কন্সপিরেসি’ করছে।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, আগামী নির্বাচন সুন্দর ও উৎসবমুখর করতে হলে মানুষের কাছে পৌঁছাতে হবে। নির্বাচনী নীতিমালা, ভোটকেন্দ্রের নিয়ম, কীভাবে ভোট প্রদান করতে হবে, কোথাও বিশৃঙ্খলা হলে কী করতে হবে, এসব বিষয়ে জনগণকে সচেতন করতে হবে।

প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আরও বেশি সংখ্যক টিভিসি, ডকুমেন্টারি বা ভিডিও তৈরি করা এবং তা যেন খুব দ্রুত ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় আসে, সেই নির্দেশ দিয়েছেন। সবাই যেন এটা দেখে নিজেরাই অনেক ক্ষেত্রে প্রস্তুত হতে পারে, সেই উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে।

শফিকুল আলম বলেন, আমাদের পক্ষ থেকে আমরা বারবার একটা কথাই বলছি যে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। আর নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন এবং তারা এ বিষয়ে বলেছে, সম্ভবত ডিসেম্বরের প্রথম সপ্তাহে তারা জানাবেন। এর বাইরে আমাদের বলার কিছু নেই। আমরা বারবার বলছি নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে।

তিনি জানান, ১৫ নভেম্বরের মধ্যে নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এর মূল লক্ষ্য হলো নির্বাচনকে সুন্দর, উৎসবমুখর ও চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবিলার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ও নিরপেক্ষতা নিশ্চিত করা।

ইএস /এস

বাংলাদেশ সময়: ২৩:১৬:৪৪   ৩১৮ বার পঠিত  | ●   ●   ●







জাতীয় থেকে আরও...


● পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা ও খেলাধুলায় গুরুত্ব দিতে হবে: প্রধানমন্ত্রী
● নাগরিকের তথ্য পাচার ঠেকাতে কার্যকর সাইবার আইন চান রিজভী
● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়ন পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী
● ভাঙচুর-আগুনে শেখ হাসিনার প্রত্যাবর্তন ঠেকাতে পারবে না জনগণ: রিজভী
● শেখ হাসিনার দেশে ফেরার চেষ্টা নিয়ে রিজভীর প্রশ্ন



আর্কাইভ