![]()
বরগুনা: “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিলো বর্নাঢ্য র্যালি আলোচনা সভা ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করন।
রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তম্ময় কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার দত্ত, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, বিআরডিবির সভাপতি মাঈনুদ্দিন মামুন, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. দলিল উদ্দিন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, মৎস্য দলের সভাপতি কবির তালুকদার সাংবাদিক জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
সভায় আমতলী উপজেলার চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
পরে আমতলী উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বেশ কয়েকটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৬ ৯ বার পঠিত | ● আমতলী ● জাতীয় মৎস্য ● পক্ষ পালন