ঢাকা সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
![]()
বরগুনা: আমতলী সরকারী আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলের নবম শ্রেণির মেধাবী শিক্ষার্থী জাভেদ ইমন (১৫) হত্যাকার দেও খুজে বের কওে বিচারের দাবী শিক্ষক, শিক্ষার্থী ও শত শত এলাকাবাসী রবিবার সকাল ১১ টায় আমতলী-ঢাক-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের একেস্কুল চৌরাস্তা মোর এলাকায় অবরোধ করে। অবরোধ চলাকালে দুই পাশে বিভিন্ন রুটে চলাচলকারী শতাধিক বাস ট্রাক আটকা পরে। নিহত জাভেদ ইমন মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের আব্দুল আউয়াল প্যাদার ছেলে।
জাভেদ ইমন গত ২৬ জুলাই বিকেল ৫টায় নিখোঁজ হয়। এবং ২৯ জুলাই আমতলীর পায়ড়া নদীর আরপাঙ্গাশিয়া খাল থেকে বস্তাবন্ধী অবস্থায় তার লাশ উদ্ধার কওে আমতলী থানা ও তালতলী নৌপুলিশ।
জানা গেছে, নিহত জাভেদ ইমন (১৫) আমতলী উপজেলার আরপাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আরপাঙ্গাশিয়া গ্রামের আব্দুল আউয়াল প্যাদার ছেলে। সে গত ২৬ জুলাই বিকেল ৫টায় নিখোঁজ হয়। নিখেঁজের পর আর তার কোন সন্ধান পাওয়া যায়নি। গত ৪ আগস্ট নিঁখোজ জাভেদ ইমনের বাবা আউয়াল প্যাদা আমতলী থানায় একটি সাধারন ডায়রি করেন। পরের দিন ৫ আগস্ট আমতলী থানায় বেওয়ারিশ হিসেবে উদ্ধার হওয়া লাশের পায়ের জুতা ও পরনের প্যান্ট দেখে সনাক্ত করেন এই লাশ তার ছেলে জাভেদ ইমনের।
গত ২৯ আগস্ট সন্ধ্যায় স্থানীয়দেও নিকট থেকে খবর পেয়ে আমতলী থানা ও তালতলী থানা নৌপুলিশ আমতলীর পায়রা নদীর মধ্য আরপাঙ্গাশিয়া খাল থেকে বেওয়ারিশ হিসেবে জাভেদ ইমনের লাশ উদ্ধার করে। পরের দিন ৩০ জুলাই বরগুনায় লাশের ময়না তদন্ত শেষে বেওয়ারিশ হিসেবে বরগুনার সরকারী কবরস্থানে দাফন করা হয়।
জাভেদ ইমন খুনের রহস্য উদঘাটন ও খুনীদের খুজে বের কওে গ্রেপ্তার ও বিচারের দাবীতে তার স্কুলের সহপাঠী ও আরপাঙ্গাশিয়া ইউনিয়নের শত শত নারী পুরুষ রবিবার সকাল ১১ টায় আমতলী –ঢাকা-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের আমতলী একেস্কুল চৌরাস্তায় সড়ক অবরোধ করে। ঘন্টাব্যাপী সড়ক অবরোধের ফলে সড়কের উভয় পাশে বিভিন্ন রুটে চলাচলকারী অর্ধশতাধিক বাস ট্রাক আটকা পরে।খবর পেয়ে আমতলী থানার ওসি মো. ইয়াকুব হোসাইন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
এবং তিনি শিক্ষার্থী ও এলাকাবাসীদেও খুনীদেও গ্রেপ্তারের অশ্বাস দিলে সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়।
সড়ক অবরোধ চলা কালে বক্তব্য রাখেন আমতলী সরকারী আরমান খোরশেদ মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. বজলুর রহমান, যুবদল নেতা মো. মোমেন আকন, নিহত
জাভেদ ইমনের ভাই ইমরান প্যাদা।
তালতলী নিন্দ্রা সখিনা নৌপুলিশ ফারির ইনচার্জ পুলিশ পরিদর্শক সাগর ভদ্র বলেন, জাভেদ ইমন হত্যাকান্ডের বিষয়টি আমরা অধিক গুরুত্ব সহকারে তদন্ত করছি। আশা করি অতিদ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পারবো।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াকুব হোসাইন বলেন, জাভেদ ইমন নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে গত ২৯ জুলাই আমতলী থানায় অজ্ঞাত আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। যেহেতু নদী থেকে লাশ উদ্ধার করা হয়েছে তাই মামলাটি তালতলী থানা নৌপুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তদন্তে তাদেরকে আমরা সহযোগিতা করছি।
এন/ আর
বাংলাদেশ সময়: ২৩:২৭:১১ ৮ বার পঠিত |