ঢাকা    সোমবার, ১৭ আগস্ট ২০২৬
শিরোনাম
আমরা এই সরকারকে ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার দেশে অনেক বিভ্রান্তকারী আছে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী সিংগাইরে বিশেষ অভিযানে বিভিন্ন যানবাহনে ৯ মামলা ফরিদপুরে মানবতার ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু সিংগাইরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা আলফাডাঙ্গায় নিষেধাজ্ঞা জেলেদের ভিজিএফ কার্ড না থাকা দুঃখজনক : এমপি ইলিয়াস মোল্লা আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী কয়রায় ৬০০ বছরের ইতিহাসের নীরব সাক্ষী মসজিদকুঁড় মসজিদ পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১


আপনার এলাকার খবর
প্রচ্ছদ » বরিশাল » আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন

আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন


জাকির হোসেন,আমতলী (বরগুনা)
প্রকাশ: রবিবার, ১৬ আগস্ট ২০২৬


 আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন

বরগুনা: “রুপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্যে দিয়ে আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচির মধ্যে ছিলো বর্নাঢ্য র‌্যালি আলোচনা সভা ও পুকুরে পোনা মাছ অবমুক্ত করন।

রবিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্নাঢ্য র‌্যালী শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলী সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা তম্ময় কুমার দাস, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সঞ্জয় কুমার দত্ত, পৌর বিএনপির আহবায়ক কবির উদ্দিন ফকির, বিআরডিবির সভাপতি মাঈনুদ্দিন মামুন, চাওড়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মো. দলিল উদ্দিন, পৌর ইসলামী আন্দোলনের সভাপতি মো. কামরুজ্জামান, মৎস্য দলের সভাপতি কবির তালুকদার সাংবাদিক জাকির হোসেন ও হায়াতুজ্জামান মিরাজ প্রমুখ।
সভায় আমতলী উপজেলার চারজন সফল মৎস্য চাষীকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
পরে আমতলী উপজেলা পরিষদের পুকুরসহ উপজেলার বেশ কয়েকটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

এন/ আর

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪৬   ৮ বার পঠিত  |      







বরিশাল থেকে আরও...


আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ পালন
আমতলীতে স্কুল শিক্ষার্থী জাভেদ ইমনের খুনিদের বিচারের দাবী
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১
কাঁঠালিয়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
কাঁঠালিয়ায় চেক পেলো রোগীরা



আর্কাইভ